হাজীগঞ্জে বিয়ের দাবীতে প্রেমিকের বাড়ীতে প্রেমিকা

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ২৮, ২০২১ | ৪:৩৮
Link Copied Successfully!

হাজীগঞ্জ উপজেলা র ৬ নং বড়কুল পূর্ব ইউনিয়নের দিগছাইল গ্রামে দশম শ্রেণির ছাত্রকে বিয়ের দাবিতে চারদিন ধরে এসএসসি পরীক্ষার্থী সুইটি অনশন করে।

খবর পেয়ে রোববার দুপুরে থানা পুলিশ ঘটনাস্থল থেকে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে ছাত্রের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা নিয়েছে।

বিজ্ঞাপন

স্কুলছাত্রী একই ইউনিয়নের সোনাইমুড়ী মিজি বাড়ীর শুকুর আলমের মেয়ে লিমা আক্তার সুইটি। সে বেলচোঁ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী । একই বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র দিগছাইল বেপারী বাড়ী ওরফে ঢালী বাড়ির ছেলে প্রবাসী শুকুর আলমের ছেলে নকিবুল হাসান রাকিব।

অনশনকারী ছাত্রী সাংবাদিকদের জানান, গত ১৮ মার্চ রাকিবের সাথে চট্টগ্রামে গিয়ে একটি হোটেলে পাঁচদিন ছিলেন। সেখান থেকে রাকিবের এক মামা তাদের বিয়ে দিবে বলে হাজীগঞ্জ বাজারে নিয়ে আসে।

বাজারে আসার পর সুমন নামের ওই মামা ছাত্রীকে একা রেখে চম্পট মারে।

বিজ্ঞাপন

তারপর থেকে মেয়েটি প্রতিদিন সকালে তার প্রেমিক দশম শ্রেণীর ছাত্র রাকিবের বাড়িতে গিয়ে বাড়ির বারান্দায় বসে অনশন করে।

প্রথম দিনের পর নকিবের বাড়িতে তালা মেরে তার মাসহ স্বজনরা পালিয়ে যায়। তারপরও নাছোড় বান্দা হিসেবে ছাত্রী ওই বাড়িতে টানা চার দিন অনশন করে। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

তবে এই ঘটনার বিষয়ে গত ২১ মার্চ ছেলে নিখোঁজ বলে নকিবের মা হাজীগঞ্জ থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।

হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ হারুনুর রশীদ বলেন, ধর্ষণের মামলা নেয়া হয়েছে। মেয়েটির অভিযোগের ভিত্তিতে তদন্ত কাজ চলছে।

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব