‘বিক্ষোভে নামলে গুলি করে হত্যার হুমকি’

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ২৭, ২০২১ | ৪:২৪
Link Copied Successfully!
গণতন্ত্রপন্থীদের বিক্ষোভ কর্মসূচি ঠেকাতে কড়া হুমকি দিল মিয়ানমারের জান্তা সরকার।

ঘোষণায় বলা হয়েছে, আগের জঘন্য মৃত্যুগুলোর ট্র্যাজেডি থেকে শিক্ষা নেয়া উচিত। বিক্ষোভে গেলে আপনি মাথা ও পিঠে গুলি লাগার ঝুঁকিতে পড়তে পারেন।

এছাড়া সশস্ত্র বাহিনী দিবস ঘিরে জান্তাবিরোধী যেকোনও বিক্ষোভ মোকাবিলায় বদ্ধপরিকর বলে জানিয়েছে দেশটির সামরিক সরকার।

গত ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারের রাস্তায় প্রায় প্রতিদিনই বিক্ষোভ করছে দেশটির গণতন্ত্রকামী জনতা। ইতোমধ্যে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে বহুমানুষ।

বিজ্ঞাপন

এমন হত্যাকাণ্ডের বিষয়ে জান্তা সরকার বলছে, তারা জনগণকে সুরক্ষা ও গণতন্ত্রের জন্য লড়াই করছে।

এদিকে মৃত্যুকে উপেক্ষা করেই নিয়মিত রাস্তা নামছে বিক্ষোভকারীরা। শনিবার বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুন, মান্দালয়াসহ বিভিন্ন শহরে আটকদের মুক্তি ও গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ করতে দেখা গেছে।

এদিন গুলি করে অন্তত ১৬ বিক্ষোভকারীকে হত্যা করেছে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী। স্থানীয় সাংবাদিক ও প্রত্যক্ষদর্শীদের বরাতে বার্তা সংস্থা এএফপি এমন খবর দিয়েছে।

বিজ্ঞাপন

এ ঘটনার পর জান্তাবিরোধী গোষ্ঠী বিআরপিএইচের মুখপাত্র ডা. সাসা বলেন, আজকের দিনটি সশস্ত্র বাহিনীর জন্য লজ্জাজনক। তিন শতাধিক নিরাপরাধ মানুষকে হত্যার পর সশস্ত্র বাহিনী দিবস পালন করছেন জেনারেলরা।

শুক্রবারও বিক্ষোভ হয়েছে দেশটিতে। এদিন মান্দালয়, সাগাইং অঞ্চল, কারেন ও চিন রাজ্যে রাস্তায় নেমেছে বিক্ষোভকারীরা। এসময় নিরাপত্তাবাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছেন অন্তত চারজন।

সূত্র::যুগান্তর

h/n

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা