গাড়ি থেকে বের করা হচ্ছে একের পর এক পোড়া লাশ

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ২৬, ২০২১ | ৬:০২
Link Copied Successfully!

রাজশাহী-ঢাকা মহাসড়কে দুর্ঘটনায় গাড়িতেই পুড়ে অঙ্গার হয়েছেন ১৭ জন যাত্রী। কারও লাশ চেনার উপায় নেই। লাশের পোড়া গন্ধে সেখানকার বাতাস ভারি হয়ে গেছে।

রংপুর থেকে দুপুরে একটি হায়েস মাইক্রোবাসে চড়ে রাজশাহী আসছিলেন ১১ জন যাত্রী। তাদের উদ্দেশ্য রাজশাহীর শাহমখদুম (র.)-এর মাজার জিয়ারত করা। রাজশাহী-ঢাকা মহাসড়কে কাটাখালী থানার সামনে যখন মাইক্রোবাসটি আসে তখনই বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।  মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে দাঁড়িয়ে থাকা আরেকটি হিউম্যান হলারকে (লেগুনা) ধাক্কা দেয়। এ সময় মাইক্রোবাসটির গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়।

এতে মাইক্রোবাস ও লেগুনার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনে পুড়ে মারা গেছেন ১৭ জন। তাদের মধ্যে মাইক্রোবাস থেকে ১১ যাত্রীর পোড়া লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া দগ্ধ ছয়জন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। মাইক্রোবাস থেকে উদ্ধার ১১ লাশের কাউকে চেনা যাচ্ছে না। তবে পুলিশ জানিয়েছে, এই ১১ জনের মধ্যে ৫ জন পুরুষ, ‍৪ জন নারী ও ২ জন শিশু শনাক্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

অন্যদিকে রামেক হাসপাতালে মারা যাওয়া ছয়জনের মধ্যে ২ জন পুরুষ, ২ জন নারী ও দুই শিশু রয়েছে।

শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে রাজশাহীর কাটাখালী থানার সামনে রাজশাহী-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদর স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আবদুর রউফ এসব তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কমিশনার আবু কালাম সিদ্দিক জানান, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। তবে এ পর্যন্ত ১৭ জন নিহত হয়েছেন বলে আমরা জেনেছি। নিহতদের মধ্যে কয়েকজনের লাশ শনাক্ত করা যায়নি।

সূত্র:যুগান্তর

H/N

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা