ব্যবসায়ীকে গুলি করে হত্যা: আ.লীগ নেতা জাপানি হান্নান আটক

Default User
আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ মার্চ ২৪, ২০২১ | ৩:৪২
Link Copied Successfully!

রাজধানীর দক্ষিণখানের চাঁদনগর এলাকায় ব্যবসায়ী আব্দুর রশিদকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় অভিযুক্ত আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম হান্নান ওরফে জাপানি হান্নানসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার দুপুরে তাদের আটক করা হয় বলে যুগান্তরকে নিশ্চিত করেছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিনের উপপরিদর্শক মোতালেব হোসেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর সোয়া ১২টার দিকে দক্ষিণখান থানাধীন আশকোনায় ময়লার ব্যবসা নিয়ন্ত্রণ কেন্দ্র করে আজ দুপুরে আওয়ামী লীগ নেতা জাপানি হান্নান ও সোহেল রেজা গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় উভয়পক্ষে গোলাগুলির ঘটনায় একজন নিহত ও একাধিক আহত হন।

বিজ্ঞাপন

তবে প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগ নেতা জাপানি হান্নানের শটগানের গুলিতে আব্দুর রশিদ নিহত হয়েছেন। খবর পেয়ে রশিদের পক্ষের লোকজন জাপানি হান্নানের বাড়িতে হামলা ও ভাঙচুর চালান।

এ সময় উভয়পক্ষে ব্যাপক সংঘর্ষ হয়। আগুন দিয়ে একটি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়। সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

নিহতের বড় ভাই হারুনুর রশিদ যুগান্তরকে বলেন, জাপানি হান্নান আমার চাচাতো ভাইদের মারধর করছেন- এমন খবর পেয়ে ছোট ভাই আব্দুর রশিদ তার বাড়ির সামনে যান। এ সময় তার কাছে মারধরের ঘটনা জানতে চাইলে জাপানি হান্নান তার হাতে থাকা শটগান দিয়ে আমার ভাইয়ের মুখের বাম পাশে গুলি করেন। সঙ্গে সঙ্গেই আমার ভাই মাটিতে লুটিয়ে পড়ে।

বিজ্ঞাপন

পরে উদ্ধার করে দক্ষিণখান কেসি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

দক্ষিণখান থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল হক বলেন, ‘প্রাথমিকভাবে জানতে পেরেছি, স্থানীয় হান্নান ওরফে জাপানি হান্নান নিহত যুবককে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়েন। প্রথম গুলিটি না লাগলেও দ্বিতীয়টি গিয়ে যুবকের মুখে লাগে। পরে ওই যুবককে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থলে রয়েছে।’

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব