মতলব দক্ষিণে বেকারী প্রতিষ্ঠানে ১৫ হাজার টাকা অর্থদণ্ড

Default User
মতলব দক্ষিণ প্রতিনিধি
আপডেটঃ মার্চ ২৩, ২০২১ | ৬:০৭
Link Copied Successfully!

চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলাধীন নায়েরগাঁও উত্তর ইউনিয়নের পিতামবর্দি বাজারে বিকাল ৩টায় উপজেলা প্রশাসন এর উদ্যোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা মাধ্যমে অসাধু বেকারী মালিকপক্ষকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।আজ ১৫ই মার্চ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নুশরাত শারমীন।

জানা যায় যে, বাজারস্থ এলাকায় নোংড়া পরিবেশে বেকারী খাবার তৈরি করা ও বে-আইনীভাবে বেকারিতে এ্যামোনিয়া পদার্থের ব্যবহার, বিভিন্ন প্রকার ক্ষতিকারক রং, সেগারিন, সোডা, হাইডোজ এবং নিম্ন মানের ফ্লেভার ব্যবহারের মাধ্যমে খাদ্যে ভেজাল সৃষ্টি করায় অসাধু বেকারী মালিকপক্ষ (মোস্তফা) কে সর্বমোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি অবৈধ সকল ক্ষতিকারক মালামাল জব্দ করা হয়। অতঃপর জব্দ কৃত ভেজাল মালামাল যথাযথ নিয়মে বিনষ্ট করা হয়।

বিজ্ঞাপন

এসময় নায়েরগাঁও উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান সেলিম, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর গাজী মোঃ খোরশেদ আলম। মতলব দক্ষিণ থানার এএসআই মোঃ ছগির আহমেদ সহ সংঙ্গীয় পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন।

 

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা