
কচুয়া সরকারি কর্মচারী উদ্যােগে জাতির জনকের স্মৃতি স্মরণে পুষ্পস্তবক অর্পণ
Link Copied Successfully!


কচুয়ায় উপজেলা সরকারি কর্মচারী কল্যাণ সমিতির উদ্যােগে জাতির পিতার ১০১ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জাতির জনকের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদের শহীদ মিনারে জাতির জনকের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি মো.ছালামত হোসেন, সাধারণ সম্পাদক মো.উজ্জল মিয়া,সহ সাধারণ সম্পাদক সোহেল পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন, কোষাধ্যক্ষ মিজানুর রহমান, দপ্তর সম্পাদক শাহাদাৎ হোসেন বকাল, সদস্য নাছির হোসেন, জাকির হোসেন, আসরাফুল ইসলাম, কাউছার হোসেন, মানিক হোসেন৷ সফিকুল ইসলাম মিঠুসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




























