
কচুয়ায় চেতনা যুব নারী সংস্থার উদ্যোগে এতিম গরীব অসহায় শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরন
Link Copied Successfully!

কচুয়ায় চেতনা যুব নারী সংস্থার উদ্যোগে এতিম গরীব অসহায় শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরন শান্তুু ধর,কচুয়া
চাঁদপুরের কচুয়ায় জাতীয় শিশু দিবস ও জন্মশতবার্ষিকী উপলক্ষে গরীব,এতিম ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরন করা হয়েছে।মঙ্গলবার রাতে উপজেলার আহামাজ হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় চেতনা যুব নারী সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বিভাগীয় জয়ীতা মোসাঃ শাহিনুর রহমান শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরন,কেক কাটা,টিশার্ট,কোরানশরিফের রেল,ঔষধ বিতরন ও বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনে বই বিতরন করেন,অনুষ্ঠানে কেক কাটার মধ্যে দিয়ে উদ্বোধন করেন।সার্বিক ভাবে সহযোগিতা করেন,কচুয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি লায়ন ইঞ্জিঃ ফজলে কাদের মুকুল,এতিমখানার প্রতিষ্ঠাতা ও সভাপতি-হাজী ছালাম কাজী,সিনিয়র সহসভাপতি-মোঃ ওহিদুর রহমান প্রধান,সাধারণ সম্পাদক- হাজী মাওঃ আঃ হক,সাংগঠনিক সম্পাদক-মোঃ বদরুল আলম(সুমন),কেশিয়ার-হাজী মোঃ রুহুল আমিন,সদস্য-মোঃ শামীম মোহাজন,মোঃ জহির প্রধান,মোঃ কাউছার প্রধান,ছাত্রনেতা মোঃ মিলন মিয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।পরে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। ছবিঃ কচুয়ায় চেতনা যুব নারী সংস্থার উদ্যোগে আহামাজ হাফেজীয়া এতিম মাদ্রাসায় এতিম গরীব অসহায় শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরন ও কেক কাটার একাংশ।



























