কচুয়ায় জাতীয় শিশু দিবসের চিত্রাংকন প্রতিযোগিতায় ১ম স্থান হলেন মেধাবী ছাত্রী তাসফিয়া খানম সারা

Default User
শান্তুু ধর,কচুয়া
আপডেটঃ মার্চ ১৭, ২০২১ | ৩:৫৩
Link Copied Successfully!
কচুয়ায় জাতীয় শিশু দিবসের চিত্রাংকন প্রতিযোগিতায় ১ম স্থান হলেন মেধাবী ছাত্রী তাসফিয়া খানম সারা শান্তুু ধর,,কচুয়া ॥
চাঁদপুরের কচুয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা শেষে ৭ই মার্চ ও ১৭মার্চ উপলক্ষ্যে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। এসময় ৭ই মার্চ চিত্রাংকন প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে ‘ক’ গ্রুপে ১ম স্থান অর্জন করেন মেধাবী ছাত্রী তাসফিয়া খানম সারা। কচুয়া আইডিয়াল স্কুলের ৫ম শ্রেনীর মেধাবী ছাত্রী সারা কচুয়া উপজেলার ৩নং বিতারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সাচার বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: সোহাগ খান ও কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স (নার্সদের ইনচার্জ) তাছলিমা খানমের মেয়ে। আলোচনা সভায় কচুয়া উপজেলা নির্বাহী অফিসার দীপায়ণ দাস শুভ’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মাহবুব উল আলমের পরিচালনায় বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সুলতানা খানম,পৌর মেয়র নাজমুল আলম স্বপন,মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল মবিন প্রমুখ। ছবি: কচুয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশুদিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন কারী তাসফিয়া খানম সারার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার দীপায়ণ দাস শুভসহ অন্যান্যরা।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা