কচুয়ায় ভয়াবহ অগ্নিকান্ডে চার বসতঘর পুড়ে ছাই

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মার্চ ১১, ২০২১ | ৯:২০
Link Copied Successfully!

কচুয়ায় ভয়াবহ অগ্নিকান্ডে ৪টি বসতঘর পুড়ে
ছাই হয়েছে। বুধবার মধ্যরাতে উপজেলার কাদিরখিল মুন্সী বাড়িতে এ ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে গৃহে থাকা নগদ ৫০ হাজার টাকা,আসবাবপত্র ও গবাদিপশুসহ প্রায় ১২ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবার দাবি করেন।

এদিকে শাহানা বেগম নামে একজন গুরুতর হতাহত হয়েছেন।
স্থানীয়রা জানান, সুমন মুন্সীর বসতঘরে বৈদ্যুতিক সর্ট
সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। আগুনের লেলিহান
চারেিদক ছড়িয়ে পড়লে তার ২টি বসতঘর ও ১টি গোয়াল ঘর এবং মাসুদুর রহমানের ১টি বসতঘর পুড়ে যায়। প্রায় ঘন্টাব্যাপী
চেষ্টা চালিয়ে এলাকার লোকজন আগুন নিয়ন্ত্রন আনে। এতে
গোয়াল ঘরে থাকা ৬টি ছাগল,হাসঁ-মুরগী ও প্রয়োজনীয়
আসবাবপত্র পুড়ে ছাই হয়েছে।

ক্ষতিগ্রস্থ সুমন মুন্সী জানান,আমি একজন কৃষক এবং সেলু
মেশিনের লাইনম্যান হিসেবে কাজ করি। ঘটনার দিন আমি মাঠে ছিলাম। অগ্নিকান্ডের খবর পেয়ে বাড়িতে এসে দেখি আমার সব পুড়ে শেষ হয়ে গেছে। আমি এখন নি:স্ব হয়ে গেছি। স্ত্রী ও ২ মেয়ে নিয়ে আমি এখন খোলা আকাশের নিচে বসবাস করতে হবে। আমি সরকারসহ উপজেলা প্রশাসন কর্মকর্তার সহযোগিতা কামনা করছি।

বিজ্ঞাপন

সুমন মুন্সীর স্ত্রী তাছলিমা বলেন, বুধবার রাতে সবাই মিলে ঘরে ঘুমাচ্ছিলাম। হঠাৎ আগুনের লেলিহান দেখে চিৎকার করি। পরে বাড়ির লোকজন এসে আগুন নিয়ন্ত্রন আনে। ততক্ষনে ঘরে থাকা নগদ টাকা,আসবাবপত্র,ছাগল ও হাস-মুরগী পুড়ে গেছে। শিক্ষক মো: মোশারফ ও সোলেমান সিকদার বলেন, সুমন মুন্সী একজন গরীব অসহায় লোক। তার যে কয়টি ঘর ছিল আগুনে পুড়ে সে এখন নি:স্ব হয়ে গেছে। এদিকে মানণীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা,কচুয়ার সাংসদ ড. মহীউদ্দীন খান আলমগীর ও স্থানীয় প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন তারা।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা