কচুয়ায় অগ্নিকান্ডের ঘটনায় পান-সুপারী ব্যবসায়ীও নিঃস্ব

Default User
শান্তুু ধর, কচুয়া
আপডেটঃ মার্চ ৬, ২০২১ | ৭:২৯
Link Copied Successfully!

কচুয়া বাজারে অগ্নিকান্ডের ঘটনায় পান-সুপারী ব্যবসায় মো. দিদার হোসেন নিঃস্ব হয়েছে। ৪ মার্চ বুধবার রাত ৩ টার দিকে কচুয়া বাজারে এফ এম কসমেটিকস এন্ড কনফেকশনারী দোকানে অগ্নিকান্ডের ঘটনায় দু’ পাশের ৪ টি দোকান অগ্নিকান্ডে ছাই হওয়ার সঙ্গে এ ব্যবসায়ীর মালামালও পুড়েছে।

ভুক্তভোগি দিদার হোসেন জানান আজ ৬ বছর ধরে ফারুক টেডার্সের সামনে পান,সুপারী, জর্দা, সাধাপাতা বিক্রি করে সংসার চালিয়ে আসছি। প্রতিদিন ব্যবসা শেষে মালামাল ফারুক টেডার্সে দোকান ঘরে রেখে নিজ বাড়ি চলে যেতাম।

ঘটনার দিন ৬০ হাজার টাকার পান (৫ খাছি), ৫ হাজার টাকার কাঁচা সুপারী, ৫ হাজার টাকার শুকনো সুপারী, ২ হাজার টাকার জর্দা, নগদ ৫ হাজার ৩ শ টাকাসহ ১৫ হাজার টাকার সামানা প্রতিদিনের ন্যায় রেখে বাড়ি চলে যাই। যার সর্ব মোট মুল্য হবে ৯০ হাজার টাকা।

বিজ্ঞাপন

অগ্নিকান্ডে ফারুক টেডার্সের মালামালের সঙ্গে আমারও সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়। তিনি আরো জানান এসব টাকা বিভিন্ন জন থেকে হাওলাত করে ব্যবসা করে আসছি, ব্যবসা না চালাতে পারলে পরিবার পরিজন নিয়ে দু’বেলা খাওয়া ও ছেলে মেয়েদের লেখা পড়ার খরচ যোগান দেয়া সম্ভব হয়ে উঠবে না। তাই ভুক্তভোগি দিদার হোসেন আর্থিক অনুদানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কচুয়া পৌর মেয়রের হস্তক্ষেপ কামনা করছেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব