
কচুয়ার সেঙ্গুয়ায় সমাজসেবক জামাল হোসেনের কুলখানি অনুষ্ঠিত
Link Copied Successfully!


কচুয়া উপজেলার সেঙ্গুয়া গ্রামের অধিবাসী বিশিষ্ট সমাজসেবক মরহুম জামাল হোসেন প্রধানের কুলখানি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে মরহুমের নিজ বাড়িতে দোয়া,মিলাদ,কোরআন খতম ও কুলখানির আয়োজন করা হয়।

এসময় ইউপি সদস্য মো: আলাউদ্দিন,সেঙ্গুয়া সিরাজুল উলুম হাফেজিয়া মাদ্রাসা ও এতিম খানার প্রতিষ্ঠাতা মো: তরিকুল ইসলাম তারেক,তুলপাই দারাশাহী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ গোলাম সাদেক,পালাখাল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: কামাল হোসেন, ডা: মো: হুমায়ুন কবির, সমাজসেবক খোরশেদ আলম রাখালসহ মরহুমের আত্মীয় স্বজন ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সেঙ্গুয়া গ্রামের অধিবাসী বিশিষ্ট সমাজসেবক মো: জামাল হোসেন প্রধান গত সোমবার হঠাৎ অসুস্থ্যজনিত কারনে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ৪ মেয়েসহ বহু গুনগাহী রেখে গেছেন।




























