কচুয়ায় সাংবাদিকদের সাথে চেয়ারম্যান প্রার্থী মফিজুল ইসলাম জনির মতবিনিময়

Default User
শান্তুু ধর
আপডেটঃ মার্চ ৩, ২০২১ | ৫:৩৫
Link Copied Successfully!

কচুয়ায় সাংবাদিকদের সাথে মতিবিনিময় করেছেন কচুয়ার নাউলা গ্রামের অধিবাসী ও আসন্ন ১০নং গোহট উত্তর ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সাংবাদিক মুহাম্মদ মফিজুল ইসলাম জনি। তিনি বুধবার দুপুরে কচুয়া বাজারস্থ অনলাইন নিউজ পোর্টাল কচুয়া প্রতিদিন কার্যালয়ে মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদিক,এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীদের সার্বিক সমর্থন ও দোয়া কামনা করেন।

এসময় দৈনিক যুগান্তরের কচুয়া প্রতিনিধি জিসান আহমেদ নান্নুর পরিচালনায় বক্তব্য রাখেন,দৈনিক ইনকিলাবের কচুয়া সংবাদদাতা কাউছার আহমেদ,কচুয়া প্রতিদিনের বার্তা সম্পাদক মো: মাসুদ রানা,সহ-সম্পাদক ইসমাইল হোসেন বিপ্লব,কচুয়া টাইমস টিভির চেয়ারম্যান ও দৈনিক মতলবের আলোর কচুয়া প্রতিনিধি ওমর ফারুক সাইম প্রমুখ।

মতবিনিময় সভায় কচুয়ার সন্তান দৈনিক জনকন্ঠের নারায়নগঞ্জ জেলা প্রতিনিধি মুহাম্মদ মফিজুল ইসলাম জনি বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। এ পেশার মাধ্যমে জাতির কাছে মানুষের সুখ দু:খের কথা তুলে ধরা যায়। আমি নিজেই একজন সাংবাদিক হিসেবে সংবাদপত্রের লোক হিসেবে গর্ববোধ করি। তিনি বলেন, পেশাগত ও চাকরি করার সুবাদে দীর্ঘদিন এলাকার বাইরে থাকলেও বিভিন্ন ভাবে এলাকার মানুষের পাশে সুখে দু:খে রয়েছি। ব্যক্তিগত ভাবে আওয়ামী পরিবারের সমর্থনে থেকে দল ও এলাকার মানুষের জন্য কাজ করে আসছি। তিনি আরো বলেন, কর্মজীবনে আমি একজন সরকারি কর্মকর্তা ছিলাম। সাব ইঞ্জিনিয়ার পদে ফেনীতে কর্মরত থাকা অবস্থায় তৎকালীন ২০০৬ সালে আমাকে বিএনপি জোট সরকার অহেতুক বিনা কারনে বাধ্যতামূলক চাকরি থেকে অবসরে পাঠান। আগামী ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন পেলে এবং ইউপি চেয়ারম্যান নির্বাচিত হলে নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে একটি সুন্দর ইউনিয়ন গঠনে কাজ করতে চাই। এজন্য এলাকাবাসী ও দলীয় ও নেতাকর্মীদের সার্বিক সহযোগিতা ও দোয়া চাই।

বিজ্ঞাপন

উল্লেখ্য যে, চাঁদপুরের কচুয়া উপজেলার নাউলা গ্রামের ভূঁইয়া বাড়ির অধিবাসী মৃত আলী আহমেদের সুযোগ্য সন্তান মুহাম্মদ মফিজুল ইসলাম জনি দৈনিক জনকন্ঠের নারায়নগঞ্জ জেলা প্রতিনিধি ছাড়াও তিনি বর্তমানে বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্ম ফাউন্ডেশনের সভাপতি,আওয়ামী বাস্তুহারা লীগের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক,দৈনিক প্রজন্ম বার্তার সম্পাদক ও প্রকাশক হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করছেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা