করোনার টিকা ছাড়া এবার পবিত্র হজে যাওয়া যাবে না

Default User
আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ মার্চ ৩, ২০২১ | ৪:২২
Link Copied Successfully!

করোনা মহামারির কারণে ২০২০ সালে স্বল্পসংখ্যক মুসল্লি নিয়ে সীমিত পরিসরে পবিত্র হজ পালিত হয়
করোনা মহামারির কারণে ২০২০ সালে স্বল্পসংখ্যক মুসল্লি নিয়ে সীমিত পরিসরে পবিত্র হজ পালিত হয়ফাইল ছবি: রয়টার্স
এবার পবিত্র হজ পালন করতে হলে করোনাভাইরাসের টিকা নিতে হবে। সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় এই ঘোষণা দিয়েছে। দেশটির একটি সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স আজ বুধবার এই তথ্য জানিয়েছে।

সৌদি আরবের স্বাস্থ্যমন্ত্রীর স্বাক্ষর করা একটি পরিপত্রের উদ্ধৃতি দিয়ে এ বিষয়ে খবর প্রকাশ করেছে দেশটির ‘ওকাজ’ নামের সংবাদপত্র। খবরে বলা হয়, যাঁরা করোনার টিকা নেবেন, এবার শুধু তাঁরাই পবিত্র হজ পালন করতে পারবেন।

পরিপত্রের বরাত দিয়ে খবরে বলা হয়, যাঁরা এবার পবিত্র হজ পালনের উদ্দেশে সৌদি আরবে আসতে চান, তাঁদের জন্য টিকা নেওয়া বাধ্যতামূলক। ২০২১ সালে হজ পালনের জন্য সৌদি আরবে আসতে অনুমোদন (পারমিট) পাওয়ার ক্ষেত্রে করোনার টিকা নেওয়ার বিষয়টি অন্যতম প্রধান শর্ত হিসেবে গণ্য হবে।

বিজ্ঞাপন

করোনা মহামারির কারণে ২০২০ সালে স্বল্পসংখ্যক মুসল্লি নিয়ে সীমিত পরিসরে পবিত্র হজ পালিত হয়। গত বছর সৌদি আরবে বসবাসরত দেশি-বিদেশি প্রায় ১০ হাজার মুসল্লিকে স্বাস্থ্যবিধি মেনে পবিত্র হজ করার অনুমতি দেয় সৌদি সরকার।

গত বছর সৌদি আরবের বাইরের কোনো দেশ থেকে কেউ পবিত্র হজ পালনের জন্য সে দেশে যেতে বা হজ পালন করতে পারেননি। করোনা মহামারির কারণে ওই নিষেধাজ্ঞা দেয় সৌদি আরব।

প্রতিবছর সারা বিশ্বের ২৫ থেকে ৩০ লাখ মুসলমান পবিত্র হজ পালন করেন। বাংলাদেশ থেকে লাখো মুসল্লি হজ পালনের উদ্দেশে সৌদি আরব যান।

বিজ্ঞাপন

সৌদি সরকারের তথ্যমতে, মঙ্গলবার পর্যন্ত দেশটিতে প্রায় ৩ লাখ ৭৮ হাজার মানুষ করোনায় সংক্রমিত হয়েছেন। মারা গেছেন প্রায় সাড়ে ৬ হাজার মানুষ। দেশটিতে বর্তমানে সক্রিয় করোনা রোগী আড়াই হাজার। তাঁদের মধ্যে ৫০০ জনের অবস্থা গুরুতর।

সৌদি আরবে গত ১৭ ডিসেম্বর থেকে করোনার টিকাদান শুরু হয়। দেশটিতে এখন পর্যন্ত ৮ লাখ ৮৫ হাজার মানুষ টিকা নিয়েছেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব