কোভিশিল্ড পেয়ে মোদিকে ধন্যবাদ দিলেন গুয়াতেমালার প্রেসিডেন্ট

Default User
আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ মার্চ ২, ২০২১ | ৩:১৮
Link Copied Successfully!

গুয়াতেমালার প্রেসিডেন্ট আলেজান্দ্রো জামাতেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ দিয়েছেন। ভারতের সেরাম ইন্সটিটিউটে তৈরি করোনাভাইরাসের টিকা কোভিশিল্ড-এর দুই লাখ ডোজ পেয়ে মোদির প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রেসিডেন্ট আলেজান্দ্রো স্প্যানিশ ভাষায় এক টুইটে লেখেন, কোভিশিল্ড টিকার দুই লাখ ডোজ উদার অনুদানের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ। এটা আমাদের জীবন বাঁচাতে উপকারে আসবে এবং সম্মুখসারির কর্মীদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করবে।

টুইটের সঙ্গে দুটি ছবিও শেয়ার করেছেন গুয়াতেমালার প্রেসিডেন্ট আলেজান্দ্রো জামাতেই। দুই ছবিতে হিন্দি ও স্প্যানিশ ভাষায় ভারতকে ধন্যবাদ জানানো হয়েছে।

বিজ্ঞাপন

প্রেসিডেন্ট আলেজান্দ্রো বলেছেন, ভারতের জনগণ ও সরকারকে ধন্যবাদ জানাতে চাই। কারণ আমাদের সমস্যার বিষয়ে জানতে পেরে তারা টিকাগুলো উপহার পাঠিয়েছে এবং আমরাও আন্তর্জাতিক সরবরাহকারীদের কাছ থেকে টিকা নেওয়ার চেষ্টা করছি। ভারত সরকার আমাদের সহায়তা দেওয়ার ব্যাপারে কোনো ধরনের দ্বিধা করেনি।

ভারত সরকারও এটি জেনে আনন্দিত যে, তাদের দেওয়া টিকার মাধ্যমে গুয়াতেমালায় সম্মুখসারির কর্মীদের রোগ প্রতিরোধ বাড়ানোর কাজটি সম্পন্ন হচ্ছে।

এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, করোনা টিকার তিন কোটি ৬১ লাখ ৯৪ হাজার ডোজ বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হয়েছে। টিকা পাঠানো অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

বিজ্ঞাপন

সূত্র: কালের কণ্ঠ

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা