সৌদি যুবরাজ যে কারণে মার্কিন নিষেধাজ্ঞার বাইরে

Default User
আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ মার্চ ২, ২০২১ | ২:৪৯
Link Copied Successfully!

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ না করার পক্ষে সাফাই গেয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন।
যদিও মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়, ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডে তিনি সরাসরি দায়ী।
যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থরক্ষায় তাকে নিষেধাজ্ঞার আওতার বাইরে রাখা হয়েছে। ডেইলি সাবাহ ও বার্তা সংস্থা এএফপি এমন খবর দিয়েছে।

এ হত্যাকাণ্ডের ঘটনায় যুবরাজকে শাস্তি দিতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছেন খাশোগির তুর্কিশ বাগদত্তা খাদিজা চেঙ্গিস ও জাতিসংঘের একজন বিশেষ দূত।

২০১৮ সালের ২ অক্টোবর ইস্তানবুলে সৌদি কনস্যুলেটে খাশোগিকে হত্যা করে যুবরাজের গুপ্তচররা। পরে তার শরীর কেটে টুকরো টুকরো করে রাসায়নিক দিয়ে গলিয়ে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এ ঘটনায় যুবরাজকে দায়ী করে শুক্রবার গোয়েন্দা প্রতিবেদন প্রকাশ করেছে বাইডেন প্রশাসন। ৩৫ বছর বয়সী এমবিএসকে শাস্তির আওতায় না রাখলেও ৭৬ সৌদি নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।

এক বিবৃতিতে খাদিজা বলেন, নিরপরাধ ও নিষ্পাপ একজন মানুষকে হত্যার নির্দেশ দিয়েছেন যুবরাজ। কাজেই কোনো বিলম্ব ছাড়া তাকে শাস্তি দেওয়া অপরিহার্য।

‘এতে খাশোগির হত্যায় কেবল ন্যায়বিচারই প্রতিষ্ঠা পাবে না; ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হওয়া থেকে রক্ষা পাবে।’

বিজ্ঞাপন

হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি বলেন, যুবরাজকে নিষেধাজ্ঞার বাইরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ কূটনৈতিক সম্পর্ক আছে, এমন দেশের সরকারপ্রধানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেবে না যুক্তরাষ্ট্র।

তিনি বলেন, গোয়েন্দা তথ্য আদানপ্রদান এবং রিয়াদের ওপর আসা হুমকি ও রকেট হামলা থেকে সুরক্ষা দেওয়াসহ বিভিন্ন ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। যখন প্রয়োজন, তখন দেশগুলোকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে বৈশ্বিক কূটনীতি দরকার। কিন্তু যুক্তরাষ্ট্রের সঙ্গে জাতীয় স্বার্থও কাজ করছে।

জেন সাকি আরও বলেন, সৌদির কার্যত শাসকের বিরুদ্ধে আমাদের সময় ও সুযোগ অনুসারে যে কোনো পদক্ষেপ নেওয়ার অধিকার জো বাইডেন রাখেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা