চীন চার লাখ করোনার টিকা দিচ্ছে আফগানিস্তানকে

Default User
আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ মার্চ ১, ২০২১ | ৬:১৮
Link Copied Successfully!

আফগানিস্তানকে চার লাখ করোনার টিকা দিচ্ছে চীন। আজ সোমবার এ তথ্য জানিয়েছেন আফগানিস্তানের কর্মকর্তারা। এর আগে ভারতের কাছ থেকে পাঁচ লাখ টিকা পেয়েছে আফগানিস্তান।

আফগান স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা গোলাম দস্তগির নাজারি বলেন, মস্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে টিকা দেওয়ার বিষয়টি জানিয়েছেন কাবুলে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত। চীনে তৈরি সিনোফার্মের টিকাই দেওয়া হবে। তবে কবে নাগাদ এসব টিকা আফগানিস্তানে পৌঁছাবে, সেই বিষয়ে নিশ্চিত করে কিছু জানাননি গোলাম দস্তগির নাজারি।

চীনা সিনোফার্মের টিকা অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচ)। এর আগেই ভারতের কাছ থেকে উপহার হিসেবে যে পাঁচ লাখ টিকা আফগানিস্তান পেয়েছে, সেগুলো অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার টিকা, উৎপাদিত ভারতের সেরাম ইনস্টিটিউটে।

বিজ্ঞাপন

গত সপ্তাহে আফগানিস্তানে করোনার টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। দেশটির ৩৪টি প্রদেশের ১২ হাজার স্বাস্থ্যকর্মী ইতিমধ্যে টিকা নিয়েছেন। এ ছাড়া নিরাপত্তা বাহিনীর সদস্যদের টিকা প্রদানের কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন এক কর্মকর্তা।

আফগানিস্তানে এখন পর্যন্ত ৫৫ হাজার ৭৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ২ হাজার ৪৪৪ জন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব