নতুন ভিসা নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের সাংবাদিক-অ্যাক্টিভিস্ট নিপীড়নে

Default User
আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ ফেব্রুয়ারি ২৭, ২০২১ | ৫:১৮
Link Copied Successfully!

সাংবাদিক, অ্যাক্টিভিস্টসহ যারা তাদের লেখা-কাজের জন্য দেশ ছাড়তে বাধ্য হবেন, কোনো দেশের সরকারের হয়ে তাদের নির্যাতন, ক্ষয়ক্ষতি বা হুমকি দিলে সেই সব ব্যক্তিদের যুক্তরাষ্ট্রে ঢোকা বন্ধ হয়ে যাবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।

সাংবাদিক জামাল খাশোগি হত্যায় সৌদি আরবের যুবরাজ সালমান বিন মোহাম্মদের অনুমোদন ছিল বলে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রতিবেদন প্রকাশ হওয়ার পর এই ঘোষণা এলো।খবর বিবিসির।

যুক্তরাষ্ট্রের পরররাষ্ট্রমন্ত্রী টনি ব্লিনকেন শুক্রবার এক বিবৃতিতে ‘খাশোগি ব্যান’ নামের এই ভিসা নিষেধাজ্ঞার কথা জানিয়েছেন।

বিজ্ঞাপন

কর্মকর্তারা জানিয়েছেন, কেবল যাদের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তারাই নন, কিছু কিছু ক্ষেত্রে তাদের পরিবারের সদস্যদের ওপরও এই বিধিনিষেধের প্রয়োগ দেখা যেতে পারে।

এই নিয়মের আওতায় খাশোগি হত্যাকাণ্ডে জড়িতসহ বিদেশে নির্বাসিতদের হুমকিদাতা হিসেবে চিহ্নিত সৌদি আরবের ৭৬ জনের উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে জানিয়েছেন টনি ব্লিনকেন।

বিশ্বব্যাপী মানবাধিকার বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর যে বার্ষিক প্রতিবেদন প্রকাশ করে সেখানে কোনো দেশের বাইরে গিয়ে সে দেশের সরকারের পক্ষে এমন কর্মকাণ্ড কেউ পরিচালনা করলে সেগুলো তুলে আনতে নির্দেশ দেওয়ার কথাও জানিয়েছেন ব্লিনকেন।

বিজ্ঞাপন

কোনো সরকার শুধু মৌলিক স্বাধীনতা চর্চার জন্য দেশের মধ্যে বা বাইরে কাউকে ‘টার্গেট’ করলে সেই সরকারের ওপর যুক্তরাষ্ট্র নজর রাখবে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

খাশোগি হত্যায় সৌদি যুবরাজ অনুমোদন দিয়েছিলেন বলে শুক্রবার মধ্যরাতে প্রতিবেদন প্রকাশ করে বাইডেন প্রশাসন।

যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে বলা হয়, ‘আমরা দেখতে পেয়েছি, সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান সৌদি সাংবাদিক জামাল খাশোগিকে আটক বা হত্যা করতে ইস্তাম্বুলে একটি অভিযান অনুমোদন করেছিলেন।’

তবে খাশোগিকে হত্যার সঙ্গে সৌদি যুবরাজ জড়িত নেই বলে দাবি করেছে সৌদি আরব। খাশোগিকে হত্যায় সৌদি যুবরাজকে জড়িয়ে যুক্তরাষ্ট্র যে গোয়েন্দা প্রতিবেদন প্রকাশ করেছে তাকে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ‘মিথ্যা’ বলা হয়েছে।

সূত্র: সমকাল।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা