৭১ কেজি প্লাস্টিক সুই কয়েন ও স্ক্রু মিলল গরুর পেটে

Default User
আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ ফেব্রুয়ারি ২৫, ২০২১ | ৫:৩০
Link Copied Successfully!

ভারতের ফরিদাবাদে দুর্ঘটনায় আহত একটি গরুর অস্ত্রোপচার করে সবাই অবাক হয়ে গেছেন। এটির পেটে ৭১ কেজি প্লাস্টিক ও বিভিন্ন ধরনের বর্জ্য পাওয়া গেছে।

পরিবেশেবাদীরা বলছেন, দেশটিতে প্লাস্টিক বর্জ্য ও আবর্জনা কতটা মারাত্মক রূপ নিয়েছে, তা ফুটে উঠেছে এই ঘটনায়। টাইমস অব ইন্ডিয়া এমন খবর দিয়েছে।

পশুচিকিৎসকেরা সোমবার চার ঘণ্টা ধরে এই অস্ত্রোপচার করেন। গরুটির পেটে পাওয়া বর্জ্যের মধ্যে আছে, প্লাস্টিক, সুই, কয়েন, গ্লাসের টুকরো, স্ক্রু ও বিভিন্ন ধরনের পিন।

বিজ্ঞাপন

শহরে ঘাস খাওয়ার সময় এগুলো তার পেটে চলে যায় বলে ধারণা করা হচ্ছে।

ডা. আতুল মাওরিয়া বলেন, পশুটির অস্ত্রোপচার সফল হলেও এখনও আশঙ্কামুক্ত না। আগামী ১০ দিন তার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

সড়ক দুর্ঘটনায় আহত হওয়া গরুটি ফরিদাবাদের এনআইপি-৫ থেকে উদ্ধার করা হয়েছে। পরে দেবাশ্রী প্রাণী হাসাপাতালে নিয়ে যাওয়া হয়।

বিজ্ঞাপন

চিকিৎসকেরা দেখতে পান, গরুটি নিজের পেটেই ক্রমাগত লাথি মারছে। এতে তাদের মনে হল, দুর্ঘটনায় আহত হওয়া ছাড়াও এটির শরীরে আলাদা যন্ত্রণা আছে।

খবর টাইমস অব ইন্ডিয়ার।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব