আফ্রিকায় টিকার বুস্টার ডোজের পরীক্ষা চালাবে মডার্না

Default User
আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ ফেব্রুয়ারি ২৫, ২০২১ | ৪:৩৫
Link Copied Successfully!

দক্ষিণ আফ্রিকায় শনাক্ত করোনার নতুন ধরনের ওপর টিকার বুস্টার ডোজের পরীক্ষা চালাবে মার্কিন কোম্পানি মর্ডানা। আজ বৃহস্পতিবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

মর্ডানার টিকা ইতিমধ্যে যুক্তরাষ্ট্র ও ইউরোপে অনুমোদন পেয়েছে। তবে পরীক্ষায় দেখা গেছে, তাদের তৈরি ওই টিকা দক্ষিণ আফ্রিকায় শনাক্ত করোনার নতুন ধরনের বিরুদ্ধে কম সুরক্ষা দেয়। এই প্রেক্ষাপটে মর্ডানা করোনার এই ধরনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য টিকার বুস্টার ডোজ তৈরি করেছে।

দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত করোনার নতুন ধরনটি অধিক সংক্রামক ও বিপজ্জনক বলে বিবেচিত হচ্ছে। এই ধরন ইতিমধ্যে বিশ্বের অন্তত ৪০টি দেশে শনাক্ত হয়েছে।

বিজ্ঞাপন

গতকাল বুধবার মর্ডানার পক্ষ থেকে জানানো হয়, দক্ষিণ আফ্রিকায় শনাক্ত করোনার নতুন ধরনটি লক্ষ্য করে তারা মানুষের ওপর তাদের টিকার বুস্টার ডোজের পরীক্ষা চালাতে প্রস্তুত।

বিভিন্ন কৌশলে এই পরীক্ষা করা হবে বলে জানিয়েছে মর্ডানা। এসব কৌশলের মধ্যে রয়েছে মূল টিকাটির সঙ্গে অতিরিক্ত হিসেবে দেওয়া হবে বুস্টার ডোজ, মূল টিকার সঙ্গে বুস্টার ডোজের সংমিশ্রণ। কোন কৌশল অধিক সুরক্ষা দেয়, তা দেখতে চায় মর্ডানা।

মর্ডানা জানিয়েছে, পরীক্ষার জন্য টিকার বুস্টার ডোজ ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন জানিয়েছে, করোনার নতুন ধরনের জন্য যে টিকা তৈরি করা হচ্ছে, তা অনুমোদন দেওয়ার জন্য আগেরবারের মতো দীর্ঘ প্রক্রিয়া অনুসরণের দরকার হবে না।

সূত্র :প্রথমম আলো।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা