চাঁদপুরে তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষয়ক্ষতি

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ফেব্রুয়ারি ২২, ২০২১ | ৮:৫২
Link Copied Successfully!

চাঁদপুরের প্রধান বাণিজ্যিক এলাকা শহরের পুরানবাজারে তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার বিকেল সাড়ে চারটার দিকে দুই তালা ভবনের নিচতলার গোডাউনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড ঘটনা ঘটে। খবর পেয়ে চাঁদপুর ফায়ার সার্ভিসের পুরানবাজার দক্ষিণ ইউনিটের দুটি টিম ঘটনাস্থলে এসে প্রায় সোয়া এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল সাড়ে ৪টায় স্থানীয় বাবুল পাটোয়ারীর মালিকানাধীন তুলার গোডাউনে হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখতে পায়। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা গোডাউনের মধ্যে ছড়িয়ে পড়ে। এতে ওই গোডাউনে থাকা সমস্ত তুলা এবং মেশিনসহ প্রয়োজনীয় আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।

বিজ্ঞাপন

চাঁদপুর ফায়ার সার্ভিসের পুরানবাজার দক্ষিন ইউনিটের কর্মকর্তারা চাঁদপুর টাইমসকে জানান, আগুনের সংবাদ পেয়ে সাথে সাথেই ইউনিট লিডার ফিরোজ খান এবং মুজিবুর রহমানের নেতৃত্বে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে যায়। সেখানে আমাদের দমকল বাহিনীর দুটি ইউনিট প্রায় সোয়া এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

এতে ওই গোডাউন মালিকের প্রায় আড়াই লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তারা।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা