
কচুয়া শ্রীরামপুর আলিম মাদ্রাসায় মাতৃভাষা দিবস উদযাপন
Link Copied Successfully!


কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী শ্রীরামপুর মোহাম্মদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় যথাযোগ্য মর্যাদায় মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষ্যে রবিবার সকালে মাদ্রাসা মিলনায়তনে মাদ্রাসার গর্ভনিংবডির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মো: নাছির উদ্দিন প্রধানের সার্বিক সহযোগিতা ও পরামর্শে শহীদদের স্মরনে আলোচনা সভা,দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এসময় মাদ্রাসার সুপার নুরুল আমিন মজুমদার,উপজেলা কৃষক লীগের সভাপতি দেওয়ান ওহিদুর রহমান,মাদ্রাসার গর্ভনিংবডির সদস্য আফাজ উদ্দিন মানিকসহ মাদ্রাসার শিক্ষক,শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।





























