কচুয়ার গরীব অসহায়দের মাঝে কম্বল বিতরণ

Default User
শান্তুু ধর,কচুয়া
আপডেটঃ ফেব্রুয়ারি ২১, ২০২১ | ৮:০২
Link Copied Successfully!

কচুয়া উপজেলার নোয়াগাঁও গ্রামে গরীব অসহায় ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার (২১ ফেব্রুয়ারি) সকালে নোয়াগাঁও নূরানীয়া হাফেজিয়া মাদ্রাসা মাঠে স্টামফোর্ড ইউনিভার্সিটির সাবেক রেজিস্টার ও কচুয়ার নোয়াগাঁও গ্রামের কৃতি সন্তান ড. মজিবুর রহমান তাঁর নিজস্ব তহবিল থেকে প্রধান অতিথি হিসেবে এসব কম্বল বিতরণ করেন।

এসময় তিনি বলেন, নোয়াগাঁও গ্রামে শৈশবে আলো বাতাসে আমি বড় হয়েছি। গ্রামের মানুষের টানে আপনাদের মাঝে এসেছি। গ্রামের মানুষের জন্য কিছু করতে পারা মানুষ হিসেবে সার্থকতা। আপনাদের যে কোনো সুখে দুখে আমাকে পাশে পাবেন। তিনি আরো বলেন, নোয়াগাঁও গ্রাম একটি অনুন্নত ও অবহেলিত অজোপাড়া গ্রাম। এ গ্রামকে আলোকিত করতে সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপনসহ সকল উন্নয়নমূলক কার্যক্রম পর্যায়ক্রমে করা হবে।

কচুয়া উত্তর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারন সম্পাদক বেলায়তে হোসেন বিল্লালের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান কাজী জহিরুল ইসলাম জাহাঙ্গীর,রাগদৈল উচ্চ বিদ্যালয়ের সভাপতি রফিকুল ইসলাম মজুমদার দৈনিক যুগান্তরের কচুয়া প্রতিনিধি সাংবাদিক জিসান আহমেদ নান্নু,ইউপি সদস্য ইসমাইল মিয়া,নোয়াগাঁও মাদ্রাসার শিক্ষক গেলমান হোসেন ও ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি আমান উল্যাহ প্রমুখ। এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ উপকারভোগী পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা