মিয়ানমার জেনারেলরা যুক্তরাজ্য-কানাডায় এবার নিষিদ্ধ

Default User
আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ ফেব্রুয়ারি ১৯, ২০২১ | ১১:০৬
Link Copied Successfully!

মিয়ানমারে সেনা ক্যু ও জান্তা সরকার ইস্যুতে যুক্তরাষ্ট্রের পথে এগিয়েছে যুক্তরাজ্য ও কানাডা। এবার এই দেশ দুটিও মিয়ানমার সেনাবাহিনীর বেশ কজন জেনারেলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। গত ১ ফেব্রুয়ারি গণতান্ত্রিকভাবে নির্বাচিত অং সান সু চি সরকারকে উত্খাত করে ক্ষমতা দখল ও মানবাধিকার লঙ্ঘনের দায়ে যুক্তরাজ্য ও কানাডা ওই নিষেধাজ্ঞা দেয়। কানাডার নিষেধাজ্ঞার তালিকায় ৯ জন জেনারেলের নাম রয়েছে। অন্যদিকে ব্রিটেনের নিষেধাজ্ঞার তালিকায় জান্তা সরকারের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল মিয়া তুন ও, স্বরাষ্ট্রমন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল সো তুত এবং উপস্বরাষ্ট্রমন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল থান লাইং রয়েছেন। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) রাতে এ নিষেধাজ্ঞা আরোপ হয়। খবর: আলজাজিরা, ইউরোঅবজারভার ও গ্লোবাল নিউজ

এর আগে গত ১১ ফেব্রুয়ারি মিয়ানমারের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক সিনিয়র জেনারেল অং মিন লাইংসহ বর্তমান ও সাবেক ১০ জেনারেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। নিষিদ্ধ সেনা কর্মকর্তাদের সম্পদ বাজেয়াপ্ত করাসহ তাদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছে।

কানাডার পররাষ্ট্রমন্ত্রী মার্ক গারনিউ এক টুইট বার্তায় জানান, মিয়ানমারে সে ক্যুর প্রতিক্রিয়া হিসেবে যুক্তরাজ্যের সঙ্গে সমন্বয় করে সেনা কর্মকর্তাদের ওপর কানাডা নিষেধাজ্ঞা আরোপ করেছে। আমরা আন্তর্জাতিকমহলের সঙ্গে মিলে মিয়ানমারের জনগণের পাশে আছি। কানাডার পররাষ্ট্রমন্ত্রী তাঁর বিবৃতিতে মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে নির্বাচিত সরকারকে উত্খাত, দমন-পীড়ন, মত প্রকাশের স্বাধীনতা হরণ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগ তুলেছেন।

বিজ্ঞাপন

এদিকে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব এক বিবৃতিতে মিয়ানমারের সেনা জেনারেলদের ওপর নিষেধাজ্ঞা আরোপের কথা জানিয়েছেন। একই সঙ্গে তিনি আন্তর্জাতিক মহলকে সঙ্গে নিয়ে মানবাধিকার লঙ্ঘনকারী মিয়ানমার সেনাবাহিনীর জবাবদিহি নিশ্চিতের কথা বলেছেন। ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর জানায়, তারা মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে আর সম্পর্ক রাখবে না। জান্তা সরকার যাতে যুক্তরাজ্য সরকারের অর্থ না পায়, তা নিশ্চিত করতেও ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা