কচুয়ায় বাদীর হুমকীতে বিবাদীর মৃত্যু! এলাকাবাসীর বিক্ষোভ

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ফেব্রুয়ারি ১৫, ২০২১ | ৮:১৬
Link Copied Successfully!

মামলার ভয়ে ছিলেন পলাতক। হাইকোর্ট থেকে জামিনে আসার একদিন পর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বিবাদী কাউছার আলম। পঁয়ত্রিশ বছর বয়সী কাউছার আলম চাঁদপুরের কচুয়া উপজেলার ডুমুরিয়া বেপারী বাড়ির মৃত. রমজান আলীর ছেলে। সে ওই বাজারের একজন ব্যবসায়ী ছিলেন। রোববার রাতে একই এলাকার বাদী রুমী আক্তার মুঠোফোনে কল করে মানসিক চাপে ফেলে। সোমবার মামলা ও হুমকী-ধমকীর ভয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান কাউছার।

তার মৃত্যুর খবর শুনে ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার দুুপুরে কচুয়া-হাজীগঞ্জ সড়কের ডুমুরিয়া দক্ষিণ বাজারে সড়কের উপর এলাকার শতশত নারী পুরুষ এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে অংশ নেয়।


মৃত কাউছার আলমের স্ত্রী শাহিনুর আক্তার বলেন, ডুমুরিয়া গ্রামের মৃত. জসিম উদ্দিনের স্ত্রী সাবিনা আক্তার রুমি তার স্বামী কাউছার আলমসহ এলাকার ২২ জনের বিরুদ্ধে চাঁদপুরের বিজ্ঞ আদালতে ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করেন। ওই মামলায় ৭নং আসামী তার স্বামী। গত এক মাস ধরে অবুঝ ২ শিশু ও পরিবার ছেড়ে পলাতক ছিল।

গত দু’দিন ধরে বাদী পক্ষ তার স্বামীর মোবাইলে বিভিন্ন ভাবে ভয়ভীতি ও হুমকি-ধমকি দেয়। এতে মানসিক চিন্তায় তার স্বামী হার্ট অ্যাটাক করে সোমবার দুপুরে নিজ বাড়িতে মারা যায়। স্বামীর মৃত্যুর জন্য বাদীপক্ষই দায়ী। স্বামীর মৃত্যুর জন্য দায়ীদের বিচার চান কাউছারের স্ত্রী।

বিজ্ঞাপন

বাদী সাবিনা আক্তার রুমির সাথে কথা বলতে তার বাড়ীতে যান পপুলার বিডিনিউজ টিম। রুমী আক্তার বাসায় থাকলেও গোপনে ছিলেন। কথা হয় তার মায়ের সাথে। তিনি পপুলার বিডিনিউজকে বলেন, কাউছারকে ফোনই করা হয়নি।

অথচ কাউছারের পরিবারের মুঠোফোনে দেখা যায় রুমী আক্তারের কল আছে।

এলাকাবাসীর দাবী অতি দ্রুত ডুমুরিয়া গ্রামে সম্পত্তি ও লেনদেনের ঘটনায় নিরীহ মানুষকে জড়ানো থেকে পরিত্রাণ প্রয়োজন। সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিষয়গুলো সুরাহ না হলে আইন শৃংখলার অবনতি হতে পারে বলে আশংকা করা যাচ্ছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব