
কচুয়ায় বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
Link Copied Successfully!


কচুয়া উপজেলার শুয়ারুল গ্রামের অধিবাসী,বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন ধনু ইন্তেকাল করেছেন (ইন্নালি….রাজিউন)। তিনি শনিবার রাতে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। জীবদ্দশায় তিনি অবিবাহিত ছিলেন।
রোববার সকালে শুয়ারুল বাজারস্থ খানকা মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় জানাযা শেষে শুয়ারুল সম্মিলিত গণকবরস্থানে দাফন করা হয়। এতে গার্ড অব অনার প্রদর্শন করেন কচুয়া উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী মো: কামরুজ্জামান।
এসময় এসআই আনোয়ার হোসেন,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল মবিন,ডেপুটি কমান্ডার জাবের মিয়া,মুক্তিযোদ্ধা আনেয়ার সিকদার,শাহ আলম পাটওয়ারী,আবু তাহের মাষ্টার,সফিকুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।






























