কচুয়ায় যুবলীগ নেতা সুমনের ওপর হামলা

Default User
শান্ত ধর, কচুয়া
আপডেটঃ ফেব্রুয়ারি ৯, ২০২১ | ৭:৪৮
Link Copied Successfully!

কচুয়া উপজেলার তেগুরিয়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক নাজমুল ইসলাম সুমনকে মারধর করা হয়েছে। সোমবার রাতে তেগুরিয়া মজু প্রধানীয়া বাড়ি জামে মসজিদের সামনে একই গ্রামের বিল্লাল হোসেনের ছেলে ইমরান হোসেন দলবল নিয়ে তার উপর অতর্কিত হামলা চালিয়ে মারধর করে মারাত্মক ফুলা জখম করে।

হামলার শিকার পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার একটি বিষয় নিয়ে সালিশ বৈঠক হয়। ওই বৈঠকে যোগদান শেষে বাড়ি যাওয়ার পথে ৬নং ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক নাজমুল ইসলাম সুমনের পথ গতিরোধ করে ইমরান হোসেন তার দলবল নিয়ে অতর্কিত হামলা চালায়।

এসময় তার চোখের উপর ও শরীরের বিভিন্ন স্থানে মারত্মক ফুলা জখম হয়। পরে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় হামলার শিকার যুবলীগ নেতা নাজমুল ইসলাম সুমনের পরিবারের পক্ষে কচুয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন

এদিকে যুবলীগ নেতা নাজমুল ইসলাম সুমনকে অহেতুক অন্যায় ভাবে মারধরের ঘটনায় খবর পেয়ে সোমবার রাতে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখতে যান বিতারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো: সোহাগ খান,ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ইসমাইল ভূঁইয়া,যুগ্ন আহ্বায়ক মিঞা মো: নিজাম,ওয়ার্ড যুবলীগের সভাপতি আব্দুল কুদ্দুস,ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক মোহাম্মদ হোসেন প্রধানসহ দলীয় নেতাকর্মীরা। এসময় তারা ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব