নীতি ও আদর্শ নিয়ে কাজ করে যাচ্ছেন ইউপি সদস্য আবুল হোসেন

Default User
শান্তুু ধর, কচুয়া
আপডেটঃ ফেব্রুয়ারি ৬, ২০২১ | ১১:৩১
Link Copied Successfully!

কচুয়া উপজেলার ৮নং কাদলা ইউনিয়নের সফল ও জনবান্ধব তরুণ রাজনীতিবিদ আবুল হোসেন মেম্বার। যিনি শৈশব থেকে জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে মানুষের উপকারে সময় কাটাচ্ছেন। মানবকল্যাণে নিজেকে ব্যস্ত রেখেছেন। যার ফলশ্রুতিতে কাদলা ইউনিয়নের ২নং ওয়ার্ডের জনগণ তাকে গত ২০১৬ সালে ইউপি নির্বাচনে তৃতীয় বার মতো বিপুল ভোটে ইউপি সদস্য নির্বাচিত করেছিলেন। জনপ্রতিধি হয়ে যিনি তার নীতি আর আদর্শ নিয়ে সর্বদায় কাজ করছেন। তিনি ওয়ার্ডের দায়িত্বে থেকে ২নং ওয়ার্ডকে আধুনিক ও উন্নত ওয়ার্ড হিসাবে গড়ে তুলতে কাজ করছেন।

তিনি কাদলা ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জনবান্ধব এই জনপ্রতিনিধি। তিনি মেম্বার নির্বাচিত হয়ে বর্তমানে দায়িত্বে থেকে বঙ্গকন্যা, উন্নয়নের মহানেত্রী দেশরতœ শেখ হাসিনার নির্দেশনা অনুসারে ওয়ার্ডের উন্নয়ন কর্মকান্ডকে এগিয়ে নিচ্ছেন। ওয়ার্ডের মেম্বার হিসাবে দায়িত্বে থেকে তিনি ওয়ার্ডের উন্নয়নে রাস্তাঘাট, বিভিন্ন মসজিদ-মাদ্রাসা,কালভাট,প্রকৃত উপকার ভোগীদের মাঝে বয়স্ক,বিধবা প্রতিবন্ধী সহ বিভিন্ন ভাতার কার্ড ও সরকারী সুবিধা দেওয়ার মাধ্যমে ব্যাপক সুনাম অর্জন করেছেন। একজন জনপ্রতিনিধি হিসাবে তিনি সকলের সহযোগিতায় কাদলা ইউনিয়নের ২নং ওয়ার্ডকে আধুনিক ওয়ার্ড গড়ে তুলার মাধ্যমে স্বচ্ছ ও দুর্ণীতি মুক্ত করার লক্ষে কাজ করে যাচ্ছেন মেম্বার আবুল হোসেন।

ইউপি সদস্য আবুল হোসেন বলেন, কাদলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২নং ওয়ার্ডে ৩বার আমি জনগনের ভালবাসার রায়ে নির্বাচিত হয়েছি। এটা মানুষের আন্তরিকতা। তাই আমি আমার আন্তরিকতা দিয়ে সবার সহযোগিতায় নাগরিকদের সমস্যাগুলো চিহ্নিত করে কাজ করে যাচ্ছি। ২নং ওয়ার্ডকে পরিচ্ছন্ন এলাকা হিসাবে গড়ে তুলতে। ওয়ার্ডের প্রতিটি পাড়া মহল্লায় অবস্থিত প্রতিটি অবহেলিত ও গুরুত্বপুর্ণ রাস্তাগুলো চিহ্নিত করে কাজ করেছি। ওয়ার্ডকে আলোকিত করতে প্রতিটি পাড়ার মূল সড়কগুলোতে বাতি স্থাপন ও বিভিন্ন রাস্তা নতুন রাস্তা নির্মাণসহ ওয়ার্ডের সব রাস্তা ঘাটের উন্নয়নের কাজ চলমান রয়েছে। ওয়ার্ডের সংস্কার কাজ ধাপে ধাপে করা হচ্ছে। এ ছাড়া গরিব-দুস্থ-বিধবা ও বয়স্ক ভাতা প্রদানসহ উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম বেশীরভাগ সম্পন্ন করা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরো বলেন,আমি জনগনের ভালোবাসা তিনবার ইউপি সদস্য পদে নির্বাচিত হয়ে এলাকার অনেক উন্নয়ন মূলক কাজ করছি। আমার ওয়ার্ডে উন্নয়ন মূলক কাজকে বাধাগস্থ করার জন্য কিছু আগে সামাজিক ও রাজনৈতিক ভাবে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য একদল কুচক্র মহল আমার বিরুদ্ধে কোনো তথ্য সততা ছাড়া সামজিক মাধ্যমে বিভিন্ন অপ-প্রচার চালিয়ে আসছে। আমি সকল বাধা অতিক্রমে এলাকার সাধারন মানুষের জন্য সেবা মূলক কাজ করে যাবো ইনশাল্লাহ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব