কচুয়ায় মাঠ জুড়ে দোল খাচ্ছে সরিষার ফুল

Default User
শান্ত ধর, কচুয়া
আপডেটঃ জানুয়ারি ২৫, ২০২১ | ৯:১৩
Link Copied Successfully!

চাঁদপুরের কচুয়া উপজেলার বিভিন্ন মাঠে এখন সরিষার হলুদ ফুলে ছেয়ে গেছে দিগন্ত জোড়া ফসলের মাঠ। হিমেল বাতাসে মাঠ জুড়ে দোল খাচ্ছে হলুদ সরিষার ফুল। সরিষা ফুলের হলুদে মুখরিত যেমন মাঠ, তেমনি বাম্পার ফলনের আশায় কৃষকের চোখে মুখে ফুটে উঠেছে হাসি। যেন সরিষার হলুদ হাসিতে স্বপ্ন দেখছে কচুয়া উপজেলার কৃষকরা।

উপজেলার মাঠে মাঠে ছেয়ে গেছে সরিষার ক্ষেত। বাতাসে দুলছে সরিষা ফুল, হাসছে কৃষক। চলতি মৌসুমে কচুয়া উপজেলায় উন্নত জাতের সরিষা চাষ হচ্ছে। বেড়ে ওঠা গাছ আর ফুল দেখে বেশি ফলনের স্বপ্ন দেখছেন কচুয়া উপজেলার কৃষকরা। গত বছর সরিষার দাম ভালো পাওয়ায় কৃষকরা এবারও সরিষা চাষে বেশি আগ্রহী হয়ে পড়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর প্রত্যেক চাষি মুনাফা লাভ করবে।

স্থানীয় কৃষক আলী মিয়া,আব্দুর রহিম ও আবুল বাসার জানান, গত বছর সরিষার ভালো দাম পাওয়ায় চলতি বছর সরিষা বেশি আবাদ করেছি। ভালো ফলন হলে অবশ্যই দাম পাবো বলে আশা করছি। কচুয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মো: জাহাঙ্গীর আলম লিটন বলেন, কচুয়ায় এবছর ২২০ হেক্টর সরিষা চাষে লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। তবে বৃষ্টিপাত হওয়ায় তার মধ্যে ১৫০ হেক্টর সরিষার আবাদ হয়েছে। সরিষা চাষে কৃষকদের উৎসাহ করা হয়েছে। পাশাপাশি সরকারের পক্ষ থেকে বিনামূল্যে সরিষা বীজ প্রদান করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলন হবে এবং কৃষকরা লাভবান হবেন ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা