চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার পেলেন ৮ জন

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ডিসেম্বর ১৯, ২০২০ | ৭:১৯
Link Copied Successfully!

প্রগতিশীল প্রতিষ্ঠান চর্যাপদ সাহিত্য একাডেমির বহুল আলোচিত পুরস্কারটি প্রদান করা হবে আজ। এ বছর বিভিন্ন ক্যাটাগরিতে ‘চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার-২০২০’ পেয়েছেন দেশের ৮ গুণী ব্যক্তি।

কবিতায় বীরেন মুখার্জী, কথাসাহিত্যে হামিদ কায়সার, সার্বিক সাহিত্যে কবি ও সম্পাদক জামসেদ ওয়াজেদ, গবেষণা সাহিত্যে জাহাঙ্গীর হোসেন, শিশুসাহিত্যে মকবুল হামিদ, সংগীতে আশিক কবির, শিক্ষায় আজমল হোসেন চৌধুরী এবং বাচিকশিল্পে তানজিনা তাবাচ্ছুম ।

চর্যাপদ সাহিত্য একাডেমির মহাপরিচালক কবি রফিকুজ্জামান রণির স্বাক্ষরিত পত্রের মাধ্যমে ইতোমধ্যে পুরস্কারপ্রাপ্ত সকল লেখককে বিষয়টা নিশ্চিত করানো হয়।

বিজ্ঞাপন

শনিবার (১৮ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় চাঁদপুরের একটি চাইনিজ রেস্টুরেন্টে এ পুরস্কার প্রদান করা হবে।

অনুষ্ঠান উদ্বোধন করবেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত দেশবরেণ্য কবি রেজাউদ্দিন স্টালিন এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কবি আসলাম সানী।

বিজ্ঞাপন

সভাপ্রধান থাকবেন চর্যাপদ সাহিত্য একাডেমির সভাপতি কবি নূরুন্নাহার মুন্নি।

অনুষ্ঠানের কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার জন্যে সকলের সহযোগিতা চেয়েছেন উদযাপন পরিষদের আহ্ববায়ক কবি দুখাই মুহাম্মাদ ও সদস্য সচিব কবি খোরশেদ আলম বিপ্লব।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা