জেলা প্রশাসক গোল্ডকাপ: মতলব উত্তরকে হারিয়ে ফাইনালে চাঁদপুর সদর

Reporter
মোঃ সবুজ গাজী
আপডেটঃ নভেম্বর ২৫, ২০২৬ | ৫:৩৭
Link Copied Successfully!

২২তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর দ্বিতীয় সেমিফাইনালে মতলব উত্তর উপজেলাকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে চাঁদপুর সদর উপজেলা ফুটবল দল। জোড়া গোল করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন চাঁদপুর সদরের ২০ নম্বর জার্সিধারী খেলোয়াড় শাওন।

বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৩টায় চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মুখোমুখি হয় চাঁদপুর সদর ও মতলব উত্তর উপজেলা ফুটবল দল। খেলার শুরু থেকেই দুই দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই দেখা যায়।

ম্যাচের তৃতীয় মিনিটে চাঁদপুর সদরের ৫ নম্বর জার্সিধারী খেলোয়াড় আলমগীরের করা ক্রস থেকে ২০ নম্বর জার্সিধারী শাওনের হেডে প্রথম গোল পায় চাঁদপুর সদর। এরপর ম্যাচের ৩০ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করে দলের ব্যবধান ২-০ করেন শাওন।

বিজ্ঞাপন

দ্বিতীয়ার্ধে গোল পরিশোধে মরিয়া হয়ে খেলতে থাকে মতলব উত্তর উপজেলা দল। দ্বিতীয়ার্ধের ১৪ মিনিটে দলের ১০ নম্বর জার্সিধারী খেলোয়াড় নূরে আলম একটি গোল করে ব্যবধান কমান। তবে শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে চাঁদপুর সদর।

এ জয়ের মধ্য দিয়ে ২২তম জেলা প্রশাসক গোল্ডকাপের ফাইনালে ওঠার পাশাপাশি শিরোপার লড়াইয়ে নিজেদের জায়গা নিশ্চিত করেছে চাঁদপুর সদর উপজেলা ফুটবল দল। এর আগে প্রথম সেমিফাইনালে মতলব দক্ষিণ উপজেলাকে হারিয়ে ফাইনালে উঠেছে ফরিদগঞ্জ উপজেলা ফুটবল দল।

আগামী ২৮ নভেম্বর (শনিবার) অনুষ্ঠিত হবে ২২তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল। এতে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে চাঁদপুর সদর ও ফরিদগঞ্জ উপজেলা ফুটবল দল।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ফরিদগঞ্জ মুক্ত দিবস পালিত জেলা প্রশাসক গোল্ডকাপ: মতলব উত্তরকে হারিয়ে ফাইনালে চাঁদপুর সদর মতলবে নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা গ্রেপ্তার চাঁদপুর লঞ্চঘাটে ৩ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার হাজীগঞ্জে ক্যাবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু ভাতিজার মোবাইলে পিস্তলের ছবি, পুলিশের অভিযান চাচাসহ গ্রেফতার, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার চাঁদপুরের প্রবীণ ব্যবসায়ী নেতা ও সমাজসেবক জাহাঙ্গীর আখন্দ সেলিম আর নেই হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ভাইয়ের পর দগ্ধ শিশু মরিয়মের মৃত্যু, দুই সন্তানকে হারিয়ে দিশেহারা মা-বাবা সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ অধিনস্থ স্টাফের শিশু সন্তান মেঝেতে ঘুমাতে দেখে দোলনা কিনে দিলেন পৌর প্রশাসক চাঁদপুরে ১০ কেজি গাঁজাসহ ২ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হাজীগঞ্জে মাদকাসক্ত যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড হাজীগঞ্জ বালিকা সপ্রাবিতে প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদাউসের যোগদান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসংযোগের বিরুদ্ধে মতলবে বিক্ষোভ চাঁদপুরে পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন আগামীকাল এইচএসসি ফল বিপর্যয়: চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হাজীগঞ্জের মেহেদীর মৃত্যু অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক