ছুটির দিনে ঘুরতে গিয়ে সিলেটে সড়ক দুর্ঘটনায় চাঁদপুরের ২ পর্যটক নিহত, আহত ৮

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ৯, ২০২৬ | ৭:০৭
Link Copied Successfully!

ছুটির দিনে ঘুরতে বের হয়ে সিলেটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চাঁদপুরের দুই পর্যটক। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন।

শুক্রবার সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর থানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ৬নং উপাদী দক্ষিণ ইউনিয়নের ৮নং ওয়ার্ড করবন্দ গ্রামের হাসিম বকাউলের ছেলে মো. সোহেল বকাউল (৩৬) এবং একই ইউনিয়নের ২নং ওয়ার্ড পিংড়া গ্রামের খালেক তপদারের ছেলে মো. খায়রুজ্জামান পিপুল (৪৫)।

বিজ্ঞাপন

দুর্ঘটনায় আহত চাঁদপুর সদর উপজেলার মহামায়া এলাকার সুজন খান জানান, বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত পৌনে ১০টার দিকে মহামায়া থেকে একটি মাইক্রোবাস সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসে। মাইক্রোবাসটি কুমিল্লায় পৌঁছালে সেখান থেকে কয়েকজন যাত্রী ওঠেন। সকাল প্রায় ৭টার দিকে গাড়িটি সিলেটের শেরপুর থানা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের সামনে দিয়ে একটি সিএনজি ওভারটেক করতে গিয়ে ধাক্কা লাগে। এতে অ্যাম্বুলেন্সটি কাত হয়ে তাদের মাইক্রোবাসটিতে সজোরে ধাক্কা দেয়। এ সময় সোহেল ও খায়রুজ্জামান অ্যাম্বুলেন্সের নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

তিনি আরও বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান। আহত অন্যরা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার সময় সবাই ঘুমে ছিলেন, আমি শুধু চালক শরীফের সাথে কথা বলছিলাম। আমাদের চোখের সামনেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত সোহেল বকাউল প্রবাস ফেরত এবং ঢাকার কেরানীগঞ্জে থাকতেন। অপর নিহত খায়রুজ্জামান চাঁদপুর শহরের ব্যবসায়ী ছিলেন।

বিজ্ঞাপন

আহতরা হলেন- চাঁদপুর সদর উপজেলার মহামায়া এলাকার শাহাদাত হোসেন মিঠু, মান্দারী এলাকার সফিক মোল্লা, সুজন খান, মাইক্রো চালক শরীফ হোসেন, মতলব দক্ষিণ উপজেলার উপাদী দক্ষিণ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আবু তাহের ভাট, আলম প্রধানিয়াসহ আরও দুইজন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সাংবাদিকের ডায়েরী: এক শার্ট, এক স্মৃতি সরকার দল সর্বাত্মক সহযোগিতা করবে, অন্য কেউ যেন বিশৃঙ্খলা করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে: ইঞ্জি মোঃ মমিনুল হক সংক্ষিপ্ত সফরে স্টেশন ও তিন নদীর মোহনা পরিদর্শনে রেল সচিব জমকালো আয়োজনে দাসাদী অগ্নিশিখা ক্লাবের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ছুটির দিনে ঘুরতে গিয়ে সিলেটে সড়ক দুর্ঘটনায় চাঁদপুরের ২ পর্যটক নিহত, আহত ৮ মা ইলিশ রক্ষা অভিযানে মেঘনা নদীতে কারেন্ট জাল ও চায়না চাই জব্দ, গ্রেপ্তার ৩ চাঁদপুরে কারাতে সেমিনার, অংশ নিলেন শতাধিক প্রশিক্ষণার্থী ষাটনলে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা শাহ আলম ভূঁইয়ার, মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়ার অঙ্গীকার চাঁদপুরে ইলিশ বিক্রির দায়ে তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা, ১ মণ ইলিশ জব্দ বিমানবন্দরে আটকে গেলেন বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক নেতা মাহদী জীবন বাঁচাতে ধানক্ষেতে ছুটেছিল তাজমিন, শেষরক্ষা হলো না শাহরাস্তিতে মেয়ের জন্মদিনের কেক কিনতে গিয়ে বাসচাপায় সৌদি প্রবাসীর মৃত্যু অক্টোবরে প্রথম সপ্তাহে ডেঙ্গুতে ৪৯ জনের মৃত্যু রহিমনগর ইউসুফ সফর আলী দারুলউলুম দাখিল মাদ্রাসার সভাপতি হলেন শরীফ মজুমদার খাল-পুকুরে পোল্ট্রি বর্জ্য, দুর্গন্ধে অতিষ্ঠ মতলব উত্তরের শতাধিক পরিবার চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই সম্পন্ন মাদক নির্মূল করার ঘোষণা: রাজারগাঁও ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল করিম বেপারী মতলবে নিষিদ্ধ আওয়ামী লীগের ৩ নেতা গ্রেপ্তার চাঁদপুরে আইএফআইসি ব্যাংকের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও কেককাটা চাঁদপুরে মা ইলিশ সংরক্ষণে মৎস্যজীবী দলের নৌ র‍্যালি