চাঁদপুরে আইনজীবীদের তিন আদালত বর্জন ও বিচারপ্রার্থীদের ভোগান্তি চলছে

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ১০, ২০২৬ | ৩:৫৯
Link Copied Successfully!

চাঁদপুরে পেশাগত সমন্বয়হীনতা ও বিভিন্ন অসন্তোষের অভিযোগ এনে জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে টানা দ্বিতীয় দিনের মতো তিনটি আদালত বর্জন করা হয়েছে।
​আদালতগুলো হলো- চাঁদপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এবং সদর সিনিয়র সহকারী জজ আদালত।

​আইনজীবীদের অনুপস্থিতির কারণে নির্ধারিত দিনে মামলার শুনানি না হওয়ায় দূরদূরান্ত থেকে আসা সাধারণ বিচারপ্রার্থীরা চরম আর্থিক ক্ষতি ও ভোগান্তির শিকার হচ্ছেন।

ভুক্তভোগী এক বিচারপ্রার্থী ক্ষোভ প্রকাশ করে জানান, গত দুই বছর ধরে তার দেওয়ানি মামলা চললেও আদালতের বিচারক অনুপস্থিত থাকায় এবং আইনজীবীদের বর্জনের কারণে আজ তার মামলার শুনানি হয়নি। এতে তিনি ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন।

বিজ্ঞাপন

কচুয়া থেকে আদালত প্রাঙ্গণে আসা এক ভুক্তভোগী জানান, ‘একটি মামলা, দেওয়ানি মামলা চলতেছে, আজকে আমার হাজিরা ডেট। কিন্তু আমরা আসলাম, কিন্তু আদালতের নিজেদের কারসাজির কারণে আমরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছি। আমাদের মামলার আজকে শুনানির কথা ছিল, শুনানি হচ্ছে না। তাই আমি রাষ্ট্রের কাছে এবং বিচার বিভাগের কাছে এর নায্য বিচার চাচ্ছি। ‘

আইনজীবী সমিতির সভাপতি মো. শামসুল ইসলাম মন্টু অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে বার ও বেঞ্চের মধ্যে সমন্বয়হীনতার কারণে অনেক আইনজীবী নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন। চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মহোদয়ের একরোখা আচরণের কারণে এবং বিভিন্ন বিষয়ে তাদের কোনো কথা আমলে না নেওয়ায় তারা জরুরিভাবে এই আদালত বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান সমিতির নেতারা।

তিনি বলেন, ‘আমরা অনেকদিন পর্যন্ত লক্ষ্য করেছি, বার এবং বেঞ্চের সাথে সমন্বয়হীনতার কারণে অনেক অ্যাডভোকেট সাহেবদের ক্ষোভ জমেছে। আমরা বারবার আমাদের মাননীয় চিফ জুডিশিয়াল মহোদয়ের সাথে আমরা বসেছি বার বারের বিভিন্ন বিষয় নিয়ে। উনি আমাদের কোনো কথা তোয়াক্কা না করে উনি উনার একঘেঁয়েমিভাবে উনি কোর্ট পরিচালনা করতেছেন এবং বিভিন্ন কোর্টের আমরা দুর্নীতি গন্ধ পাইতেছি। পরবর্তীতে আমরা জরুরিভাবে সিদ্ধান্ত নিয়েছি যে, আমরা এভাবে কোর্ট চললে আমাদের আইনজীবীরা ক্ষতিগ্রস্ত হবে, বিচারপ্রার্থীরা ক্ষতিগ্রস্ত হবে।’

বিজ্ঞাপন

জানতে চাইলে রাষ্ট্রপক্ষের আইনজীবী এডভোকেট কোহিনূর বেগম বলেন, ‘চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, জিপি মহোদয় সহকারে আমরা বারবার চেষ্টা করেছি অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মহোদয়ের কাছে যে, এইগুলোকে আমরা সমাধান করার জন্য। কিন্তু আমরা সেখানে সেটা সম্ভব হয়ে উঠে নাই। যার জন্যই গত ৯ তারিখ চাঁদপুর জেলা আইনজীবী সমিতি একটি সাধারণ সভা আহ্বান করেন। সেই সাধারণ সভায় প্রায় ৪০০ আইনজীবীর উপস্থিতি ছিল। প্রায় ৩৫ থেকে ৪০ জন আইনজীবী বক্তব্য রেখেছেন এবং আদালত আইনজীবীদের সাথে মানে ওদত্তপূর্ণ আচরণ করেন। আদালত অঙ্গনে পেশকার জিআরও কোর্ট যেগুলো টাকা পয়সা লেনদেন আছে, সেগুলোর বিষয়েও আমাদের একটা সিদ্ধান্ত হয়েছে যে, অবৈধ লেনদেন থেকে সবাই আইনজীবী সহকারী এবং আইনজীবীগণ বিরত থাকবেন। এই বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। এখন পরবর্তীতে এই যেই কোর্ট তিনটি কোর্ট বর্জন চলছে, সদর সহকারী জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এবং সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এক, এই বর্জন চলমান থাকবে। পরবর্তীতে আবার চাঁদপুর জেলা আইনজীবী সমিতি সাধারণ সভা আহ্বান করে সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হবে।’

​অন্যদিকে, আদালত বর্জনের এই কর্মসূচির কোনো আইনগত ভিত্তি নেই বলে দাবি করেছে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। এ বিষয়ে সুপ্রিম কোর্ট ও আইন মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানানো হয়েছে বলে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে সংবাদমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদলের উপস্থিতি নিয়ে হতাশা ব্যক্তিপূজা নয়, সংগঠনের চর্চা করুন: কেন্দ্রীয় যুবদল নেতা শাওন মতলব দক্ষিণ উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ফ্যাসিস্টের সাথে কোন সম্পর্ক রাখা যাবে না : জিয়াউর রহমান জিয়া ফরিদগঞ্জে সাংবাদিক লাঞ্ছিত, প্রতিবাদে বিএনপির সংবাদ বর্জনের ঘোষণা হাজীগঞ্জে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত পারিবারিক সচেতনতায় মাদক প্রতিরোধ সম্ভব বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে জাপানি উদ্যোক্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান হাজীগঞ্জের ইউএনও শিশু শিক্ষার্থীদের সাথে শপথ বাক্য পাঠ করলেন ঘনবসতিপূর্ণ এলাকায় মোবাইল টাওয়ার নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন ইনানীর রিসোর্টে আগুনের ১০ দিন পর শিক্ষিকার কঙ্কাল উদ্ধার, মোট নিহত ১১ ডেঙ্গুতে এক দিনে ১১ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৭১ জন হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু পুলিশ ও সিআইডি টিমের তদন্ত হাজিগঞ্জে চেয়ারম্যান প্রাথী শহীদ ইল্লাহ দুলাল এর বসত বাড়িতে চুরি বিডি ক্লিন-চাঁদপুর সদর উপজেলা টিমের নতুন কমিটি গঠন কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন করলেন বিশিষ্ট সমাজ সেবক ও দানবীয় এম এ বারী ফরিদগঞ্জে পা থেকে পেট পর্যন্ত জোড়া লাগা বিরল যমজ শিশুর চিকিৎসার আকুতি শাহরাস্তিতে একটি ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ , চিকিৎসককে জরিমানা নিষেধাজ্ঞার সময় হোটেলে ইলিশ বিক্রি, মালিকের অর্থদন্ড মতলব স্পোর্টিং ক্লাবের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোস্তফা আব্বাসীর কৃতজ্ঞতা চাঁদপুরে নানান আয়োজনে গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত চাঁদপুরে আরএস টাওয়ারের পাশের ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইন সরানোর দাবি এলাকাবাসীর