মতলব দক্ষিণে স্বাস্থ্য কর্মকর্তাকে নিয়ে অপপ্রচারের অভিযোগ

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ সেপ্টেম্বর ১, ২০২৬ | ৮:৩৯
Link Copied Successfully!

মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. ছৈয়দ হোসেনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে সেলিম মিঞা (৩৭) নামে এক ব্যক্তির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

​অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৭ আগস্ট রাত ১১.১০ মিনিটে মতলব উত্তর উপজেলার দক্ষিণ সরদারকান্দি গ্রামের রায়হান (২২) নামের এক রোগীকে শ্বাসকষ্ট ও অস্থিরতাজনিত সমস্যার কারণে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক সাজিয়া আফরিন ও উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. ছৈয়দ হোসেন প্রাথমিক চিকিৎসা প্রদান করেন এবং উন্নত চিকিৎসার জন্য রোগীকে চাঁদপুর সদর হাসপাতালে রেফার করেন।

​এ সময় জরুরি বিভাগের সরকারি নির্ধারিত এন্ট্রি ফি চাওয়া হলে বিবাদী সেলিম মিঞা চ্যালেঞ্জ করেন এবং দাবি করেন সরকারি চিকিৎসার জন্য কোনো ফি লাগে না। এমনকি সরকারি খরচে সরবরাহকৃত মূল্যের তালিকা দেখানোর পরও তিনি অনভিপ্রেত আচরণ করেন।

বিজ্ঞাপন

অভিযোগ করা হয়, সেলিম মিঞা ঘটনাটির ভিডিও ধারণ করে তার ফেসবুক আইডি ‘ভাইরাল সেলিম’-সহ টিকটক, ইউটিউবে প্রচার করেন এবং হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকদের বিরুদ্ধে অপপ্রচার চালান।

অভিযুক্ত সেলিম মিঞা জানান, আমি একজন প্রবাসী আমার কাছ থেকে যখন অতিরিক্ত টাকা চাওয়া হয়েছে তখন আমি প্রতিবাদ করেছি সেই প্রতিবাদের অংশ হিসেবে আমি এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে দিয়েছি।

এ বিষয়ে মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান মানিক বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রতিকূলতা পেরিয়ে ‘উড়াধুড়া’ খ্যাত অন্তরার সাফল্য, গর্বিত শাহরাস্তিবাসী সাংবাদিক শফিকুর রহমান মারা গেছেন সন্ধ্যার পরেই জেলেদের দখলে মেঘনা নদী : দিনে প্রকাশ্যে মা ইলিশ বিক্রি মতলব উত্তরে ঋণের টাকা নিয়ে বিরোধ, ভাবিকে চুলের মুঠি ধরে মারধরের ভিডিও ভাইরাল উপাদী উত্তর ইউনিয়ন যুবদল নেতা হিরনের শিশু পুত্রের কুলখানি চাঁদপুরে বাগাদী গ্রামীণ ব্যাংকে দুর্বৃত্তদের আগুন, দুই লক্ষ টাকার আসবাবপত্র পুড়ে ছাই হাজীগঞ্জ পৌরসভা ও ১০ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ অভিযান মতলব উত্তরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৪ হাজীগঞ্জে ১০ নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী শাহিদুল ইসলামের কুশল বিনিময় হাজীগঞ্জ ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন শ্রমিকদলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে মতলব সূর্য তরুণ স্পোর্টিং ক্লাবের সভাপতি ফয়সাল সরকার সম্পাদক সারোয়ার ফরাজি মতলব ক্রিকেট একাডেমীর সভাপতি টিটু, সম্পাদক জুয়েল জর্ডানে গির্জায় অন্ত্যেষ্টিক্রিয়ার সময় গুলিতে নিহত ৭ হাজীগঞ্জে বিপুল পরিমান নিষিদ্ধ জাল ও দাহ্যবস্তু জব্দ টামটা উত্তরে মেম্বার পদপ্রার্থী শরীফ উদ্দিনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল হাজীগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানের দাফন সম্পন্ন হামে আরও ৭ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২১৪ পুলিশের জন্য ৫ হাজার ৮৩০টি যানবাহন কেনার উদ্যোগ শাহরুখের সঙ্গে জুটি বাঁধতে চান রাশমিকা