মতলব দক্ষিণে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক, ১ জনের কারদান্ড

Reporter
মাহফুজ মল্লিক
আপডেটঃ আগস্ট ১৭, ২০২৬ | ৬:১৯
Link Copied Successfully!

মতলব দক্ষিণ উপজেলায় মাদক বিরোধী পৃথক অভিযান চালিয়ে ইয়াবা টেবলেটসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

গত ১৬,১৭ ও ১৮ আগস্ট উপজেলার বিভিন্ন এলাকায় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান মানিকের নেতৃত্ব অভিযান চালিয়ে মাছুয়াখাল গ্রামের ( বর্তমান নারায়ণপুর) বোরহান উদ্দিন, কলাদীর জিহাদ তালুকদার হৃদয় (২৬),সাড়পার গ্রামের মোঃ রফিক এবং নারায়ণপুর এলাকার আয়নাল হক মিয়াজী (২৫)কে ইয়াবা টেবলেটসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

মতলব দক্ষিণ থানা সূত্রে জানা গেছে, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুস চৌধুরী পিপিএম গত ১৫ আগস্ট চাঁদপুরে মাদক বিরোধী সুধী সমাবেশে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন তিনি।সে আলোকে থানার অফিসার ইনচার্জ (ওসি) এর নেতৃত্বে এসআই সুজিত চন্দ্র দে,এসআই ইমতিয়াজ কবীর সঙ্গীয় ফোর্স নিয়ে মতলব পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নে সাঁড়াশি অভিযান চালানো হয়। ১৬ আগস্ট রাতে নারায়ণপুর গরুর বাজার এলাকা থেকে ১০ পিস ইয়াবা টেবলেট সহ বোরহান উদ্দিনকে আটক করা হয়।সে মাছুয়াখাল গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে।

বিজ্ঞাপন

একই রাতে পৃথক অভিযানে মতলব পৌরসভার পৌরসভার কলাদী থেকে ৩২ পিস ইয়াবা টেবলেটসহ জিহাদ তালুকদার হৃদয়কে আটক করা হয়।সে ওই এলাকার মৃত তাজুল ইসলাম তালুকদারের ছেলে।

পরদিন ১৭ আগস্ট ভোরে অণিযান চালিয়ে নারায়ণপুর পৌরসভার ডাটিকারা হুমায়ুন কবিরের খাবার হোটেলেের নিকট রাস্তার উপর থেকে ১০ পিস ইয়াবা টেবলেটসহ মোঃ রফিককে আটক করা হয়।সে সাড়পার গ্রামের ইদ্রিস ওরপে সিডুর ছেলে। তাদের বিরুদ্ধে মতলব দক্ষিণ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে পুলিশ।

অপরদিকে ১৬ আগস্ট নারায়ণপুর আাজার এলাকা থেকে ১ পুড়িয়া গাঁজাসহ আয়নাল হক মিয়াজী নামে ১জনকে আটক করা হয়। সে নারায়ণপুর গ্রামের আব্দুল আলী মিয়াজির ছেলে। পরে ওইদিন বিকেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১ মাসের কারাদণ্ড এব১ হাজার টাকা জরিমানা করা হয়।ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুমতাহিনা পৃথুলা।

বিজ্ঞাপন

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান মানিক বলেন, মাদকসহ আটককৃত ৩ জনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এবং দ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা।দেয় হয়।

মাদক বিক্রেতা,সেবনকারী এবং গডফাদারদের বিরুদ্ধে মতলব দক্ষিণ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে কোহিনূর হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রফিক গ্রেপ্তার চাঁদপুরে নজরুলের ছোটগল্প অবলম্বনে নাটক ‘রাক্ষুসী’ মঞ্চায়িত আজ শাশুড়ি দিবস টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত আজ জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রতিকূলতা পেরিয়ে ‘উড়াধুড়া’ খ্যাত অন্তরার সাফল্য, গর্বিত শাহরাস্তিবাসী সাংবাদিক শফিকুর রহমান মারা গেছেন সন্ধ্যার পরেই জেলেদের দখলে মেঘনা নদী : দিনে প্রকাশ্যে মা ইলিশ বিক্রি মতলব উত্তরে ঋণের টাকা নিয়ে বিরোধ, ভাবিকে চুলের মুঠি ধরে মারধরের ভিডিও ভাইরাল উপাদী উত্তর ইউনিয়ন যুবদল নেতা হিরনের শিশু পুত্রের কুলখানি চাঁদপুরে বাগাদী গ্রামীণ ব্যাংকে দুর্বৃত্তদের আগুন, দুই লক্ষ টাকার আসবাবপত্র পুড়ে ছাই হাজীগঞ্জ পৌরসভা ও ১০ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ অভিযান মতলব উত্তরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৪ হাজীগঞ্জে ১০ নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী শাহিদুল ইসলামের কুশল বিনিময় হাজীগঞ্জ ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন শ্রমিকদলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে মতলব সূর্য তরুণ স্পোর্টিং ক্লাবের সভাপতি ফয়সাল সরকার সম্পাদক সারোয়ার ফরাজি মতলব ক্রিকেট একাডেমীর সভাপতি টিটু, সম্পাদক জুয়েল জর্ডানে গির্জায় অন্ত্যেষ্টিক্রিয়ার সময় গুলিতে নিহত ৭ হাজীগঞ্জে বিপুল পরিমান নিষিদ্ধ জাল ও দাহ্যবস্তু জব্দ টামটা উত্তরে মেম্বার পদপ্রার্থী শরীফ উদ্দিনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প