শাহরাস্তিতে এসএসসিতে অকৃতকার্য শুনে শিক্ষার্থীর মৃত্যু

Reporter
ফয়েজ আহমেদ
আপডেটঃ আগস্ট ১০, ২০২৬ | ৮:৩১
Link Copied Successfully!

চাঁদপুরের শাহরাস্তিতে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শামীমা আক্তার মুন্নি (১৮) নামে ওই শিক্ষার্থী এবার এসএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে অংশ নিয়ে দুই বিষয়ে অকৃতকার্য হয়েছিল।

সোমবার (১০ আগস্ট) দুপুর ১২টার দিকে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মুন্নি উপজেলার চেড়িয়ারা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী এবং সূচীপাড়া উত্তর ইউনিয়নের চেড়িয়ারা গ্রামের ষষ্ঠী বাড়ির শামিম হোসেনের মেয়ে।
মুন্নির মৃত্যুর কারণ নিয়ে এলাকায় নানা ধরনের আলোচনা রয়েছে। কেউ কেউ দাবি করছেন, এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার বিষয়টি জানার পর সে আত্মহত্যা করেছে। তবে এ দাবির বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। পরিবারের দাবি, মুন্নি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে।

মুন্নির চাচা ইকবাল হোসেন বলেন, ঘটনার সময় বাড়িতে কেউ ছিল না। মুন্নি অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

চেড়িয়ারা স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ নাজির আহমেদ বলেন, মুন্নি এ বছর মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। সে দুই বিষয়ে অকৃতকার্য হয়েছে।

এদিকে মুন্নির মৃত্যুর খবর পেয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার বাড়িতে দাফন-কাফনের প্রস্তুতি চলছিল।

শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন বলেন, বিষয়টি আমার নজরে এসেছে। এটি দুঃখজনক।কোনো শিক্ষার্থী যেন পরীক্ষার ফলাফলকে কেন্দ্র করে হতাশ হয়ে কোনো অনাকাঙ্ক্ষিত পদক্ষেপ না নেয়। সবার প্রতি লেখাপড়ায় মনোযোগী হওয়ার আহ্বান জানাই।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা