শাহরাস্তিতে মেডিল্যাব হসপিটালে আবারও প্রায় ৫ কেজি ওজনের পেটের টিউমার অপসারণ করলেন আলোচিত সেই সার্জন

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ৭, ২০২৬ | ৯:২৯
Link Copied Successfully!

৮ কেজি ২০০ গ্রাম ও ৩ কেজি ওজনের দুটি টিউমার অপসারণের পর এবার আবারও ৪ কেজি ৮০০ গ্রাম ওজনের আরেকটি টিউমার অপসারণ করেছেন চাঁদপুরের শাহরাস্তির সেই আলোচিত সার্জন ডা. মো. আরিফ উল হাসান।

শুক্রবার (৭ আগস্ট) উপজেলার মেডিল্যাব হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারে ৩৬ বছর বয়সী এক নারীর পেটে প্রায় দুই ঘণ্টার অস্ত্রোপচার করে টিউমারটি অপসারণ করা হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, শাহরাস্তির টামটা উত্তর ইউনিয়নের ওই নারী প্রায় তিন মাস ধরে পেটে ফোলাভাব ও ব্যথায় ভুগছিলেন। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর পেটে বড় আকারের টিউমার শনাক্ত হয়। পরে চিকিৎসকদের পরামর্শে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়।

শুক্রবার বিকেলে অস্ত্রোপচারের সময় পেট থেকে ৪ কেজি ৮০০ গ্রাম ওজনের টিউমারটি অপসারণ করা হয়। অস্ত্রোপচারে ডা. আরিফ উল হাসানকে সহযোগিতা করেন সার্জন ডা. রেজোয়ানা সুলতানা রাখি ও ডা. মোহাম্মদ জিলানী। অ্যানেস্থেসিয়ার দায়িত্বে ছিলেন ডা. পান্না লাল সাহা।

বিজ্ঞাপন

অস্ত্রোপচারের পর রোগী চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

ডা. মো. আরিফ উল হাসান বলেন, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে টিউমার শনাক্ত হওয়ার পর অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রায় দুই ঘণ্টার অস্ত্রোপচারে টিউমারটি সফলভাবে অপসারণ করা হয়েছে। বর্তমানে রোগীর অবস্থা স্থিতিশীল। যদিও এই রোগীর বিভিন্ন কারনে বিভিন্ন সময়ে আগেও পেটে ৪ টি অপারেশন করা হয়েছিল এটি এই রোগীর পঞ্চম অপারেশন।

এর আগে ২০২৪ সালের এপ্রিল মাসে একই হাসপাতালে ৪৫ বছর বয়সী এক নারীর পেট থেকে ৮ কেজি ২০০ গ্রাম ওজনের টিউমার অপসারণ করেন ডা. আরিফ উল হাসান। পরে চলতি বছরের জুন মাসে একই হসপিটালে ২২ বছর বয়সী আরেক নারীর পেট থেকে প্রায় ৩ কেজি ওজনের টিউমারও অপসারণ করেন তিনি। সর্বশেষ ৪ কেজি ৮০০ গ্রাম ওজনের টিউমার অপসারণের ঘটনাটি ওই ধারাবাহিকতায় তৃতীয় বড় অস্ত্রোপচার।

বিজ্ঞাপন

এ ছাড়া ২০২৪ সালে এক রোগীর পায়ুপথে আটকে থাকা একটি ডাব অস্ত্রোপচার ছাড়াই বের করার ঘটনাতেও আলোচনায় এসেছিলেন ডা. আরিফ উল হাসান।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা