রাজধানীর বিমানবন্দর সড়কে তীব্র যানজট, ভোগান্তিতে যাত্রীরা

অনলাইন ডেস্ক
আপডেটঃ আগস্ট ২, ২০২৬ | ১২:৪৮
Link Copied Successfully!

রাজধানীর বিমানবন্দর সড়কে যানবাহনের বিশৃঙ্খল চলাচল ও নিয়ম না মানায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে সপ্তাহের প্রথম কর্মদিবসের সকালে চরম ভোগান্তিতে পড়েছেন কর্মস্থলমুখী হাজারো মানুষ।

রোববার সকাল সাড়ে ৮টার দিকে দেখা যায়, কুড়িল বিশ্বরোড থেকে শুরু হওয়া যানজট বনানী-কাকলি পর্যন্ত বিস্তৃত হয়েছে। অন্যদিকে মাটিকাটা ফ্লাইওভার হয়ে ইসিবি চত্বর পর্যন্ত দীর্ঘ সারিতে আটকে রয়েছে শত শত যানবাহন।

সরেজমিন দেখা যায়, কুড়িল বিশ্বরোড এলাকায় বাসগুলো এলোমেলোভাবে দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করাচ্ছে। একই সঙ্গে কুড়িল ফ্লাইওভারে ওঠা এবং বিমানবন্দরমুখী যানবাহনের চালকেরাও কোনো লেনের শৃঙ্খলা মানছেন না।

বিজ্ঞাপন

এর ফলে কুড়িল থেকে বিমানবন্দরমুখী অংশে যান চলাচল তুলনামূলক সচল থাকলেও এর তীব্র প্রভাব পড়েছে পেছনের সড়কগুলোতে। বনানী-কাকলি থেকে কুড়িল এবং ইসিবি চত্বর থেকে কুর্মিটোলা হাসপাতাল পর্যন্ত মাটিকাটা ফ্লাইওভারে দীর্ঘ যানজট দেখা দিয়েছে। ঘণ্টার পর ঘণ্টা জটে আটকে থেকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে অফিসগামীদের।

ভুক্তভোগী যাত্রীরা ক্ষোভ প্রকাশ করে জানান, বাসগুলো নির্ধারিত স্টপেজে যাত্রী ওঠানামা করালে এবং চালকেরা লেন মেনে গাড়ি চালালে এই যানজট অনেকটাই এড়িয়ে চলা সম্ভব হতো। সড়কে শৃঙ্খলা ফেরাতে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা