ভাস্কর্য এবং মূর্তি বিতর্ক মৌলবাদীদের রাজনৈতিক কৌশল

Default User
মোহাম্মদ ইকরামুল হক
আপডেটঃ নভেম্বর ২৯, ২০২০ | ৫:৩২
Link Copied Successfully!
ভাস্কর্য এবং মূর্তি বিতর্ক মৌলবাদীদের রাজনৈতিক কৌশল । মূর্তি বলতে আমরা যা বুঝি , সেটা ধর্মীয় বিষয় এবং সেটাতে ধর্মীয় বিধান মেনে পূজা অর্চনা করতে হয় । মূর্তিকে ভগবান ( সৃষ্টিকর্তা কিংবা সৃষ্টিকর্তার বিশেষ প্রতিনিধি ) মনে করে , ভক্তি ও প্রণাম করে হিন্দু ধর্মাবলম্বী মানুষেরা। ভাস্কর্য একই উদ্দেশ্যে সৃষ্টি বা স্থাপন করা হয়না । যে কোন রাষ্ট্র , সে রাষ্ট্রের সৃষ্টি কিংবা অন্য কোন কারনে যারা বিশেষ অবদান রাখেন , তাদের প্রতি কৃতজ্ঞতা বসত সম্মান প্রদর্শনের জন্য রাষ্ট্র তাদের ভাস্কর্য স্থাপন করেন । বিশ্বে যার বহু নজীর রয়েছে । বিশ্বের প্রায় প্রতিটি মুসলিম দেশেই ভাস্কর্য রয়েছে , কোথাও ধর্ম বাধা হয়ে দাড়ায়নি , কারন সেখানে মূর্খরা নেতা নন । মিশরে রয়েছে সব চাইতে বেশী ভাস্কর্য । যে দেশে লেখাপড়া করে মানুষ ইসলামিক স্কলার হয়ে থাকেন । বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপন নিয়ে , মৌলবাদীরা যে আন্দোলনের চেস্টা করছেন , তার পেছনে প্রধান কারন হচ্ছে , তাদের প্রতি অতিতে নমনীয় ভাব প্রদর্শন । হাই কোর্টে ভাস্কর্য স্থাপন কালে তারা বলেছিলো , নামাজ পরার সময় , জাতীয় ঈদগাহ হতে নারীমূর্তি দেখা যাবে , তাই এটা সরাতে হবে । এখন তারা বলছে , বাংলাদেশের কোথাও কোন ভাস্কর্য স্থাপন করা যাবেনা । অথচ ইতিমধ্যে বাংলাদেশে বহু ভাস্কর্য স্থাপিত হয়েছে এতো দিন তারা কিছুই বলেননি !
এবারো যদি তাদের প্রতি নমনীয় ভাব দেখানো হয় , অচিরেই তারা বলবে , ঢাকা বিশ্ব বিদ্যালয়ের অপরাজেয় বাংলার ভাস্কর্য থেকে শুরু করে সকল ভাস্কর্য উচ্ছেদ করতে হবে , কারন এগুলো হচ্ছে তাদের ভাষায় মূর্তি !! এক পর্যায়ে তারা বলবে কোন সরকারী অফিস আদালতে কোন ছবি রাখা যাবেনা , কারন ছবি রাখা হারাম । গার্মেন্টসে নারী পুরুষ এক সাথে কাজ করতে পারবেনা , মরহুম শফি হুজুর বলে গেছেন , গার্মেন্টস জেনার কারখানা ! বাংলাদেশ সৃষ্টির পেছনে যার অবদান যতো বেশী , মৌলবাদী চক্রের ঘৃণাও তাঁর প্রতি ততোই বেশী । এরা এক সময় হিন্দু- মুসলিম দ্বন্দ্ব উস্কে দিয়ে , দাঙ্গা করাবে । ধর্মকে রাজনীতির বাহনরূপে ব্যবহার করে এরা ক্ষমতা গ্রহনের চেস্টা করবে । এবং কোন কারনে একবার ক্ষমতায় যেতে পারলে , এরা বলবে , ক্ষমতায় অধিষ্ঠিত ব্যক্তির বিরোধিতা করা হারাম। ইসলামে ভোটের বিধান নাই ।
নারীরা রাজনীতিতো দুরের কথা , ঘরের বাইরেই যাওয়া হারাম। সরকারের বিরোধী পক্ষ থাকবেই । কিন্তু বিরোধী পক্ষ কারা হবে , সে বিষয়েও একটি নীতিমালা বা সিদ্ধান্ত থাকা উচিৎ । বানরকে প্রশ্রয় দিলে মাথায় উঠবেই । এটাকে বানরের দোষ বলা যাবেনা। ধর্ম নিরপেক্ষতার ভিত্তিতে জন্মনেয়া একটি রাষ্ট্রে এতো মৌলবাদী কেমন করে সৃষ্টি হলো তাও ভেবে দেখা উচিৎ । ধর্ম নির্ভর রাজনীতির প্রতিপক্ষ হচ্ছে গণতন্ত্র , বাক ব্যক্তি ও সংবাদের স্বাধীনতা , বিচক্ষণ সেনাবাহিনী , উন্নত শিক্ষায় শিক্ষিত বিচক্ষণ আমলা ও পুলিশ প্রশাসন এবং ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকান্ড । প্রতিটি প্রজন্মকে নাগরিক অধিকার সচেতন ও দেশপ্রেমী এবং ইতিহাস ও ঐতিহ্যের প্রতি সম্মানবোধ নিয়ে বড় হতে না শিখালে , তারা ধর্মের ভিত্তিতেই সব কিছু বিবেচনা করবে এটাই স্বাভাবিক । আমাদের কলেজ বিশ্ব বিদ্যালয় পর্যায়ে রাজনীতি চর্চা নেই বললেই চলে। যারা রাজনীতির সাথে জড়িত , তারা রাজনীতি বলতে বুঝে কর্মসূচীতে অংশ গ্রহণ এবং নিজের লাভ ! রাজনীতিতে আদর্শ চর্চার স্থান সংকুচিত হয়ে আসছে দিন দিন ।
একজন ছাত্রনেতা মনে করেননা যে ভবিষ্যতে তাঁর এমপি মন্ত্রী হয়ে , দেশের জন্য ভূমিকা রাখার সুযোগ আছে !! কারন এ সকল পদ গুলোতে উত্তরাধিকার কে সর্বোচ্চ গুরুত্ব দেয়া স্বাভাবিক নিয়ম হয়ে দাড়াচ্ছে । তাই মেধাবী কোন ছাত্র এ পথে পা বারাবার মতো বোকামি করছে না। এক ছাত্র কর্মীকে বল্লাম , তুমি বঙ্গবন্ধু সম্পর্কে কি জানো ? সে বললো তিনি আমাদের প্রাইম মিনিস্টারের ফাদার ! সেও হয়তো অচিরেই কোন পদ পদবী পেয়ে যাবে !! এভাবে গড়ে উঠা প্রজন্মের পক্ষে মৌলবাদী চক্রের মোকাবেলা কিভাবে সম্ভব হবে ? মৌলবাদী চক্রের অপ-রাজনীতির জবাব এরা কিভাবে দিবে ? ধর্ম কোন একটি রাষ্ট্রের বিষয় নয়। ধর্মের কোন ভৌগুলিক সীমারেখা নেই । হজরত শাহ জালাল , শাহ পরান সহ হাক্কানী আলেমরা নিজ দেশের বাইরে এসে অন্য এলাকায় ইসলাম প্রতিষ্ঠা করে গেছেন বলেই , আমরা এখন মুসলমান । তাঁরা এ অঞ্চলে না আসলে আমরা মুসলমানের ঘরে জন্মাতাম কি-না সন্দেহ । আমাদের দেশের গলাবাজি করা ধর্মীয় নেতারা আশে পাশের অমুসলিম দেশ যেমন – চিন , ভারত , নেপাল , শ্রিলংকা , ভুটানে অনায়াসে ছড়িয়ে পরে , তাদের মুসলমান বানানোর চেস্টা করতে পারেন। মুসলমানদের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে , ক্ষমতায় যাওয়ার চেস্টা হচ্ছে দুনিয়াবি চিন্তা । মানুষ যদি নাও বুঝেন , আল্লাহ্‌ অবশ্যই বিষয়টি বুঝেন , হাশরের মাঠে তারা বিপদে পরতে পারেন । মাত্র বছর খানেক আগে চর্মনাই হুজুর বক্তব্যে বলেছেন , নৌকায় ভোট দিলে হাসিনায় পাবে , ধানের শিষে দিলে খালেদাজিয়া পাবে আর আমার পাংক্ষা মার্কায় দিলে আমার রসুল ভোটটি পাবে !!
নিজের স্বার্থে নবীর সাথে তোলনা করলেন , নবীর উম্মতদের ! একই কাজ আমি সাইদী সাহেবকেও করতে দেখেছি । কুমিল্লা টাউন হল মাঠে তফসিরুল কোর আন মাহফিল করে তিনি বলেছেন – অই আওয়ামীলীগ কর্মীরা তোমরা কি বলতে পারবে তোমাদের নেতা শেখ মুজিব কোন দিন পরনারীর হাত ধরেনাই ? বলতে পারবে বিএনপি নেতারা , জিয়াউর রহমান কোনদিন পরনারীর হাত ধরেনাই ? আমি বলতে পারব , আমার নেতা হজরত মুহাম্মদ সাঃ কোনদিন পর নারীর হাত ধরেনাই !! কার সাথে কাদের তোলনা করলেন !! নবীর উম্মতদের নবীজির সাথে তুলনা করা কিভাবে সম্ভব হলো ! তিনি তাঁর নেতা গোলাম আজম , নিজামী , মুজাহিদি কিংবা কাদের মোল্লাদের কথা কিন্তু বলেননি । এটাই মৌলবাদী চক্রের চালাকি । তবে আশার কথা হচ্ছে , বাংলাদেশের মৌলবাদীরা ভন্ড মৌলবাদী , এটা একদিক থেকে ভালোই , এরা ক্ষমতার জন্য ধর্মের কথা বলে ! এরা মাদ্রাসাভিত্তিক শিশু ধর্ষণের বিরুদ্ধে একটি কথাও বলেনা । নিশ্চয়ই এর পেছনেও যৌক্তিক কারন আছে !! মাদ্রাসায় পরা এই শিশুরা বড় হয়ে নিজেরা শিক্ষক হবে  এবং এ ঘটনা তারাও ভবিষ্যতে ঘটাবে।
লেখক- সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা বাংলাদেশ ছাত্রলীগ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা