হাইমচরে সম্পত্তি বিরোধে সাংবাদিক পরিবারের ওপর হামলা, আহত ৫, আটক ২

Reporter
গাজী মো. সবুজ
আপডেটঃ জুলাই ১৩, ২০২৬ | ২:২৬
Link Copied Successfully!

চাঁদপুরের হাইমচরে সম্পত্তিগত বিরোধের জেরে একই পরিবারের ৪ জনসহ ৫ জনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও পাকা ঘর নির্মাণে বাধা দিতে গেলে এ হামলার ঘটনা ঘটে।

সোমবার সকালে উপজেলার উত্তর আলগী ৬ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

আহতরা জানান, ২০২৩ সাল থেকে বিরোধপূর্ণ ওই সম্পত্তি নিয়ে আদালতে মামলা চলমান। আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও প্রতিপক্ষরা সেখানে পাকা ঘর নির্মাণ শুরু করে। বাধা দিতে গেলে জামায়াত নেতা ফরিদ ভূঁইয়ার নেতৃত্বে ১০-১৫ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। আহত সাংবাদিক শরীফ হোসেন স্থানীয় দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকায় কাজ করেন।

বিজ্ঞাপন

এছাড়া হামলায় আহতরা হলেন মামলার বাদী শরীফ হোসেনের মা ফাতেমা বেগম (৭০), ভাবি নাজমা আক্তার ৪০, বোন নাহার আক্তার (৪০) সহ প্রতিপক্ষের এনায়েত উল্ল্যার স্ত্রী।

আহত ৫ জনকে প্রথমে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় সেখান থেকে ৩ জনকে চাঁদপুর সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

খবর পেয়ে হাইমচর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে হামলার নেতৃত্বদানকারী জামায়াত নেতা ফরিদ ভূঁইয়া ও নাছিরকে আটক করে।

বিজ্ঞাপন

হাইমচর থানার ওসি নাজমুল হাসান বলেন, সম্পত্তি বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটেছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব