রোটার‍্যাক্ট ক্লাব অব হাজীগঞ্জের দায়িত্ব হস্তান্তর ও হুইলচেয়ার বিতরণ

ইউসুফ বেপারী
আপডেটঃ জুলাই ১২, ২০২৬ | ৯:২১
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জে রোটার‍্যাক্ট ক্লাব অব হাজীগঞ্জের ২০২৬–২০২৭ রোটারি বর্ষের Year Launching, Collar Handover, Club Assembly ও Wheelchair Distribution Programme সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) হাজীগঞ্জ ফুড লাভার রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারিয়ান নিশান রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব হাজীগঞ্জের সভাপতি রোটারিয়ান মশিউর রহমান।

এছাড়াও অনুষ্ঠানে রোটারি ক্লাব অব হাজীগঞ্জের ২০২৬–২০২৭ বর্ষের প্রেসিডেন্ট রোটারিয়ান পাস্ট প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মাসুদ ইবনে মিজান, রোটারি ও রোটার‍্যাক্টের নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে ২০২৫–২০২৬ বর্ষের নেতৃত্ব আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে। এ সময় ২০২৬–২০২৭ বর্ষের সভাপতি হিসেবে রোটার‍্যাক্টর কামরুল হাসান পাভেল এবং সাধারণ সম্পাদক হিসেবে রোটার‍্যাক্টর আল ফয়সাল দায়িত্ব গ্রহণ করেন।

অতিথিরা নতুন নেতৃত্বকে শুভেচ্ছা জানিয়ে মানবিক ও সামাজিক সেবামূলক কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল অসহায় ও শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ কর্মসূচি। আয়োজকদের মতে, এই উদ্যোগ সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর ক্লাবের অঙ্গীকারকে আরও দৃঢ় করেছে।

বিজ্ঞাপন

রোটার‍্যাক্ট ক্লাব অব হাজীগঞ্জ (ক্লাব আইডি: ৮০৭৩৮), যা ২৮ এপ্রিল ২০০৮ সালে চার্টার লাভ করে এবং রোটারি ক্লাব অব হাজীগঞ্জের স্পন্সরশিপে পরিচালিত হয়ে আসছে, নতুন রোটারি বর্ষে “Pulse of Care, Rhythm of Service” প্রতিপাদ্যকে সামনে রেখে মানবসেবা, নেতৃত্বের বিকাশ এবং সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করে।

অনুষ্ঠানের সমাপনীতে নতুন নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে আগামী দিনগুলোতে সমাজসেবামূলক কার্যক্রম আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করা হয়। ক্লাবের এবারের স্লোগান— “হৃদস্পন্দন যতদিন, সেবার ছন্দ ততদিন।”

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ মতলবে মেঘনা লাইফ ইন্সুইরেন্সের ৩০ লক্ষ টাকার মৃত্যু দাবী চেক হস্তান্তর অনুষ্ঠান কালিকাপুর উবির ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ জাল, মাদক ও বেপরোয়া নৌযান: চাঁদপুরে দুই মাসে নৌ পুলিশের ৮১ মামলা হাজীগঞ্জ ২০ পিচ ইয়াবাসহ বাবা ছেলে গ্রেপ্তার হাজীগঞ্জে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন