
কচুয়ায় অভিযানে ১০০ গ্রাম গাঁজা ও ১১ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক


চাঁদপুরের কচুয়া থানা পুলিশ পৃথক তিনটি অভিযানে ১০ গ্রাম গাঁজা ও ১১ পিস ইয়াবাসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুল ইসলামের নির্দেশে ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাশেদুল হকের নেতৃত্বে বৃহস্পতিবার (০৯ জুলাই ২০২৬) দিনব্যাপী এসব অভিযান পরিচালনা করা হয়।
দুপুর ২টা ১৫ মিনিটে কচুয়া থানাধীন পালাখাল ইউনিয়নের ভুইয়ারা এলাকায় রশিদের চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে ২ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন- মোঃ লিটন (৩৫), পিতা: মোঃ দুলাল, গ্রাম- বাছাইয়া এবং সুফিয়ান (২৬), পিতা: মোঃ মোছলেম, গ্রাম- বাছাইয়া। তাদের দেহ তল্লাশি করে ৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় কচুয়া থানায় এফআইআর নং-২০, তারিখ: ০৯/০৭/২০২৬, ধারা- ৩৬(১) সারণির ১০(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ মামলা রুজু করা হয়।


রাত ১০টায় ১নং সাচার ইউনিয়নের হাতিরবন্দ ঈদগাহের সামনে অভিযান চালিয়ে মোঃ ইমন (২২), পিতা: মোঃ ইকবাল হোসেন, গ্রাম- হাতিরবন্দকে আটক করা হয়। তার কাছ থেকে ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় এফআইআর নং-২১, তারিখ: ১০/০৭/২০২৬, ধারা- ৩৬(১) সারণির ১৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ মামলা দায়ের করা হয়।
একই দিন রাত ১টায় ১নং সাচার ইউনিয়নের ৭নং ওয়ার্ড পোদ্দার বাড়ীর গেইটের সামনে অভিযান চালিয়ে মোঃ রাজিব (৩৫), পিতা: মৃত খোরশেদ আলম, গ্রাম- সাচারকে আটক করা হয়। তার কাছ থেকে ৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় এফআইআর নং-২২, তারিখ: ১০/০৭/২০২৬, ধারা- ৩৬(১) সারণির ১০(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ মামলা রুজু করা হয়।
আটককৃত ৪ আসামীকে শুক্রবার (১০ জুলাই ২০২৬) যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
কচুয়া থানা পুলিশ জানায়, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে।



























