
শাহরাস্তিতে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত


মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চাঁদপুরের শাহরাস্তিতে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বায়তুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গণে কৃষ্ণপুর গ্রামবাসীর আয়োজনে পৌর ১১ নং ওয়ার্ডবাসীর উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান।


ওসি মীর মাহবুবুর রহমান বলেন, “সমাজ থেকে মাদক ও সন্ত্রাস নির্মূলে পুলিশের পাশাপাশি জনগণকে এগিয়ে আসতে হবে। যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে অভিভাবক, শিক্ষক ও ইমামদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। কোনো ধরনের অপরাধের তথ্য পেলে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানোর আহ্বান জানাই।”
সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মসজিদ কমিটির সদস্য ও এলাকার যুবকরা উপস্থিত ছিলেন। বক্তারা এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের সাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।



























