রোটারি ক্লাব অব হাজীগঞ্জের দায়িত্ব হস্তান্তর ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

ইউসুফ বেপারী
আপডেটঃ জুলাই ৯, ২০২৬ | ২:৪৮
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জে উৎসবমুখর পরিবেশে রোটারি ক্লাব অব হাজীগঞ্জের রোটারি বর্ষ ২০২৬-২০২৭-এর Collar Handover and Takeover Installation Ceremony অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) বিকেল ৫টায় হাজীগঞ্জ বাজারের শেরাটন হোটেলের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে রোটারিয়ান পিপি ইমাম হোসাইন পিএইচএফ-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারিয়ান পিডিজি দিল নাশীন মোহসেন, বিশেষ অতিথি ছিলেন রোটারিয়ান পিএজি মো. শফিকুল ইসলাম শামীম।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারিয়ান চার্টার প্রেসিডেন্ট ডা. আলমগীর কবির পাটওয়ারী এবং রোটারিয়ান পিপি বি. এম. আহসান কালিম পিএইচএফ।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে ২০২৬-২০২৭ রোটারি বর্ষের নবনির্বাচিত সভাপতি রোটারিয়ান মো. মশিউর রহমান পাটওয়ারীর কাছে আনুষ্ঠানিকভাবে সভাপতির দায়িত্ব হস্তান্তর করা হয়। একই সঙ্গে সাধারণ সম্পাদক হিসেবে রোটারিয়ান মো. সাইফুল আলম পলাশ দায়িত্ব গ্রহণ করেন। এ সময় নবগঠিত কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যদেরও অভিষেক সম্পন্ন হয়।

বক্তারা বলেন, রোটারির মূল লক্ষ্য মানবসেবাকে আরও বিস্তৃত করা এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে কার্যকর ভূমিকা রাখা। নতুন নেতৃত্বের মাধ্যমে ক্লাবের সেবামূলক কার্যক্রম, নেতৃত্বের বিকাশ ও সমাজকল্যাণমূলক উদ্যোগ আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক ও কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় রোটারির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, রোটার‍্যাক্ট সদস্য, সুধীজন এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দায়িত্ব হস্তান্তর ও অভিষেক অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ