
কচুয়ায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


চাঁদপুরের কচুয়া থানা পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ মো. রাকিব হোসেন (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. আজিজুল ইসলামের নির্দেশে ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই ফ,ম শাহাজান সঙ্গীয় ফোর্সসহ কচুয়া থানাধীন ৯নং কড়াইয়া ইউনিয়নের রহিমানগর টু আকানিয়া রোডের হোসেনের দোকানের সামনে অভিযান চালায়। এ সময় কহলথুড়ি গ্রামের ভূঁইয়া বাড়ির মৃত হেলালের ছেলে রাকিব হোসেনকে আটক করে দেহ তল্লাশি চালিয়ে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।


এ ঘটনায় ধৃত আসামির বিরুদ্ধে কচুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা নং-৬৩ রুজু করা হয়েছে।
আজ রবিবার ২৮ জুন ধৃত রাকিব হোসেনকে বিধি মোতাবেক যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।



























