শাহরাস্তিতে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুন ২৮, ২০২৬ | ১২:১৯
Link Copied Successfully!

চাঁদপুরের শাহরাস্তি মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ধর্ষণ মামলার এজাহারনামীয় এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের সার্বিক দিক-নির্দেশনায় এসআই (নিরস্ত্র) মোঃ শরীফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামির নাম নিহাদ ইসলাম (২৪)। তিনি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক গ্রামের পশ্চিম পাটোয়ারী বাড়ীর লুতু মিয়ার ছেলে।

বিজ্ঞাপন

থানা সূত্রে জানা যায়, গত ২৭ জুন ২০২৬ তারিখে শাহরাস্তি মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৯(১) ধারাসহ দণ্ডবিধির ৩৪২/৫০৬ ধারায় একটি মামলা দায়ের হয়। মামলা নং-৪২, জিআর নং-১৮৭। রাত ১০টা ১০ মিনিটে মামলাটি রুজু হয়। মামলার ১ নং এজাহারনামীয় আসামি নিহাদ ইসলামকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে আসামিকে যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা