কচুয়ায় স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

Reporter
নাছির উদ্দীন
আপডেটঃ জুন ২৬, ২০২৬ | ১০:৫২
Link Copied Successfully!

চাঁদপুরের কচুয়ায় স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় মরিয়ম আক্তার (৩২) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার পাথৈর ইউনিয়নের হাটমুড়া গ্রামের প্রধানীয়া বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত মরিয়ম আক্তার কুমিল্লার তিতাস উপজেলার মুটুকি গ্রামের মো. দ্বীনেস মিয়ার মেয়ে। অভিযুক্ত স্বামী আলমগীর হোসেন হাটমুড়া গ্রামের মো. সিরাজ মিয়ার ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, ১৮ বছর আগে পারিবারিকভাবে আলমগীরের সঙ্গে মরিয়মের বিয়ে হয়। প্রায় দুই বছর ধরে আলমগীর একই বাড়ির চাচাতো ভাই হুমায়ুনের স্ত্রী শাহীন আক্তারের (৩০) সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকত। প্রতিবাদ করায় আলমগীর প্রায়ই মরিয়মকে মারধর করতেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার আলমগীর মরিয়মকে বেধড়ক মারধর করলে তিনি জ্ঞান হারান। পরে সাচারের একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।

নিহতের ননদ সায়েরা ও ভাতিজা মামুন জানান, “এসব বিষয় নিয়ে আলমগীর এর আগেও কয়েকবার মরিয়মকে মেরেছে। এ নিয়ে কয়েক দফা সালিশ বৈঠকও হয়েছে। মরিয়মের শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে।”

ঘটনার পর থেকে অভিযুক্ত আলমগীর পলাতক রয়েছেন। তাকে না পেয়ে স্থানীয় বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত পরকীয়া প্রেমিকা শাহীনা আক্তারকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

বিজ্ঞাপন

কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. আজিজুল ইসলাম বলেন, “গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। ঘাতককে গ্রেপ্তারে অভিযান চলছে।”

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা