চাঁদপুরে পৃথক অভিযানে ৫৪০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুন ২৫, ২০২৬ | ৮:২৮
Link Copied Successfully!

চাঁদপুর সদর মডেল থানা পুলিশের রাত্রিকালীন মাদকবিরোধী পৃথক দুটি অভিযানে ৫৪০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) রাতে চাঁদপুর পৌরসভার চেয়ারম্যানঘাট ও দক্ষিণ গুনরাজদী এলাকায় এ অভিযান চালানো হয়।

চাঁদপুরের পুলিশ সুপার মো. রবিউল হাসানের দিকনির্দেশনায় এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জ ফয়েজ আহম্মেদের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।

বিজ্ঞাপন

প্রথম অভিযান:

এসআই মোহাম্মদ মোখলেছুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল চেয়ারম্যানঘাট জিটি রোড এলাকায় অভিযান চালায়। এসময় ৫০০ পিস ইয়াবাসহ মোহাম্মদ মাহবুবুর রহমান (৫০) কে গ্রেপ্তার করা হয়। তিনি কচুয়া উপজেলার উত্তর গাহট ইউনিয়নের তালতলী গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে। বর্তমানে চাঁদপুর পৌরসভার ১২নং ওয়ার্ডের চেয়ারম্যানঘাট এলাকায় শাজাহানের বাসার ভাড়াটিয়া। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

দ্বিতীয় অভিযান:

বিজ্ঞাপন

এএসআই মো. নয়ন মিয়ার নেতৃত্বে পুলিশের আরেকটি দল পৌরসভার ১১নং ওয়ার্ডের দক্ষিণ গুনরাজদী ওস্তাবাড়ীর সামনের পাকা রাস্তায় অভিযান চালায়। এসময় ৪০ পিস ইয়াবাসহ বাবা-ছেলেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- দক্ষিণ গুনরাজদী খলিফা বাড়ির সোনা মিয়া খলিফার ছেলে মো. সেলিম খলিফা (৫৫) এবং তার ছেলে সুমন হোসেন (৩৭)। সেলিম খলিফার কাছ থেকে ২৯ পিস এবং সুমন হোসেনের কাছ থেকে ১১ পিস ইয়াবা জব্দ করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত সেলিম খলিফা ও সুমন হোসেনের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।

জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ মতলবে মেঘনা লাইফ ইন্সুইরেন্সের ৩০ লক্ষ টাকার মৃত্যু দাবী চেক হস্তান্তর অনুষ্ঠান কালিকাপুর উবির ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ জাল, মাদক ও বেপরোয়া নৌযান: চাঁদপুরে দুই মাসে নৌ পুলিশের ৮১ মামলা হাজীগঞ্জ ২০ পিচ ইয়াবাসহ বাবা ছেলে গ্রেপ্তার হাজীগঞ্জে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন