ইঞ্জি. মমিনুল হক এমপি’সহ দলীয় নেতৃবৃন্দের প্রতি কালচোঁ উত্তর ইউনিয়ন যুবদলের কৃতজ্ঞতা প্রকাশ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুন ২৫, ২০২৬ | ৯:২৩
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার কালচোঁ উত্তর ইউনিয়ন যুবদলের ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করায় ইঞ্জি. মমিনুল হক এমপি’সহ বিএনপি ও যুবদল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানিয়েছেন, ইউনিয়ন যুবদলের আহ্বয়াক মোহাম্মদ ফয়েজ আহমেদ ও সদস্য সচিব মো. খোরশেদ আলম সুমনসহ আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ।

এক প্রতিক্রিয়ায়, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী এবং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি করার লক্ষ্যে নবগঠিত কমিটির উপর আস্থা ও বিশ^াস রাখায় চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য ইঞ্জি. মমিনুল হকরে প্রতি কৃতজ্ঞতা জানান ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ।

এছাড়া তারা কালচোঁ উত্তর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. আলমগীর হোসাইন খোকন, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. হুমায়ুন কবির সুমন, সদস্য সচিব মো. মোস্তফা কামাল সুমন, সিনিয়র যুগ্ম আহবায়ক মো. শুক্কুরুল আলম’সহ উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানান।

বিজ্ঞাপন

এর আগে গত ২১ জুন, রোববার কালচোঁ উত্তর ইউনিয়ন যুবদলের ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেন, উপজেলা যুবদলের নেতৃবৃন্দ। এতে আহ্বায়ক হিসেবে আছেন মোহাম্মদ ফয়েজ আহম্মেদ, সদস্য সচিব মো. খোরশেদ আলম সুমন, সিনিয়র যুগ্ম আহবায়ক মো. বাবুল মজুমদার, যুগ্ম আহ্বায়ক মো. কামাল হোসেন রবিন, মো. আবদুল জলিল ও মো. ইসমাইল হোসেন প্রধানীয়া।

এছাড়া আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন, মো. নুরুল্লাহ মিয়াজী হাসান, রবিউল হাসান মিয়াজী, মো. আরিফ হাজী, মো. আবুল হোসেন ও মো. আলমাছ হোসেন। আগামি দুই মাসের মধ্যে ওই ইউনিয়নের ৯টি ওয়ার্ডে কমিটি করে সম্মেলনের তারিখ উপজেলা যুবদলের আহ্বায়ক ও সদস্য সচিবের নিকট জমার নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ