মতলব উত্তরে শরীফ উল্লাহ্ কলেজে এডহক কমিটির অভিষেক, লুধুয়ায় পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ জুন ২০, ২০২৬ | ১০:৪৬
Link Copied Successfully!

চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন, দেশের বর্তমান শিক্ষা ব্যবস্থা ও শিক্ষার পরিবেশ এমন নাজুক অবস্থায় পৌঁছেছে যা নিয়ে গভীরভাবে চিন্তা করার সময় এসেছে। শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করতে প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলসভাবে কাজ করছেন। শিক্ষার মানোন্নয়ন ও জবাবদিহিতা নিশ্চিত করতে শিক্ষক ও অভিভাবকদের আরও দায়িত্বশীল হতে হবে। আমি নিজেও বিদ্যালয়গুলোর পড়াশোনার মান উন্নয়নে নিয়মিত মনিটরিং করবো। পাশাপাশি নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী মতলবকে মাদকমুক্ত করতে সকলকে সঙ্গে নিয়ে কাজ করবো।

শনিবার (২০ জুন) সকালে লুধুয়া হাইস্কুল ও কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

একই দিনে মতলব উত্তর উপজেলার দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়, দোয়া মাহফিল ও শিক্ষা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর মধ্যে শরীফ উল্লাহ্ হাইস্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবগঠিত এডহক কমিটির অভিষেক অনুষ্ঠান এবং লুধুয়া হাইস্কুল ও কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

লুধুয়া হাইস্কুল ও কলেজের অধ্যক্ষ মো. জাকির হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি আজহারুল হক মুকুল, সহকারী অধ্যাপক মো. জহির হোসেন, বিদায়ী শিক্ষার্থী মো. সাব্বির হোসেন, তানিয়া আক্তার, একাদশ শ্রেণির শিক্ষার্থী মেহেদী হাসান অভি ও লামিয়া আক্তার। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক হুমায়ুন কবির।

অপরদিকে দুপুরে শরীফ উল্লাহ্ হাইস্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবগঠিত এডহক কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কলেজের নবগঠিত এডহক কমিটির সভাপতি ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপুর সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক আল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন অধ্যক্ষ মোহাম্মদ শরীফ উল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়াম্যান এর উপদেষ্টা অ্যাডভোকেট মো. বোরহান উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আলমগীর সরকার, সেতু মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ভিখার উদ্দৌলা চৌধুরী এবং তেজগাঁও থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান কবির।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, নৈতিক মূল্যবোধ, দেশপ্রেম ও মানবিক গুণাবলিতে সমৃদ্ধ হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তারা নবগঠিত এডহক কমিটির সফলতা কামনা করে প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা