
নন্দনপুর উবি’র ম্যানেজিং কমিটির সাথে শিক্ষকদের মতবিনিময় ও পরিচিত সভা অনুষ্ঠিত


চাঁদপুরের কচুয়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নন্দনপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাথে শিক্ষকদের মতবিনিময় ও পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ জুন ২০২৬) সকালে বিদ্যালয়ের অফিস কক্ষে এ সভার আয়োজন করা হয়। নন্দনপুর উবি’র ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও কমিটির সদস্য সচিব মো. আহসান উল্যাহ বাবুলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভাপতি ডা. এম এ তাহের।এসময় তিনি বলেন,আজকে আপনাদের সাথে পরিচিত হওয়ার পাশাপাশি এ সভার প্রধান লক্ষ্য হলো শিক্ষার গুণগত মান বৃদ্ধি, পাঠদান কার্যক্রমের উন্নয়ন ও বিদ্যালয়ে শৃঙ্খলা বজায় রাখা।
এছাড়াও বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রম গতিশীল করতে নির্দেশনা প্রদান করেন।বিদ্যালয়ের সার্বিক পরিবেশ উন্নয়ন ও যে কোনো সমস্যা সমাধানে আমি বদ্ধপরিকর।তিনি আরো বলেন, শিক্ষকদের পারফরম্যান্সের উপর পুরষ্কৃত করা হবে এবং অসুস্থ শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হবে।এসময় উপস্থিত ছিলেন শিক্ষক প্রতিনিধি ইব্রাহিম খলিল, অভিভাবক সদস্য মো. রুহুল আমিন।










